সারাদেশ

সংক্রমণ বাড়লেও স্বাস্থ্যবিধি মানছে না কেউ

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : জামালপুরে করোনা সংক্রমণ বাড়লেও স্বাস্থ্য বিধি মানছে না কেউই। পথে ঘাটে, মার্কেট বিপনী বিতানে, হোটেল-রেস্তোরাঁ, রেল স্টেশন-বাসস্ট্যান্ড, অফিস আদালতে লোক সমাগম বেশী। দেখা যাচ্ছে এসব মানুষের সিংহভাগই ব্যবহার করছে না মাস্ক। নেই হাত ধুয়া ও সামাজিক দুরত্বের বালাই। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ১৮ দফা নির্দেশনা কার্যকরে প্রশাসনের তৎপরতা খুব একটা চোখে পড়ছে না।

গেল ৫ দিনে শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬৭টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে ১১ ব্যক্তি। সংগৃহীত নমুনা পরীক্ষায় আক্রান্তদের মধ্যে রয়েছে নারী ও কম বয়সী ব্যক্তিও। কম নমুনা পরীক্ষায় কম সংখ্যক লোক আক্রান্ত হলেও পরিসংখ্যানের দিক থেকে তা উদ্বেগজনক। নমুনা পরীক্ষা বাড়ানো হলে আক্রান্তের সংখ্যাও বাড়বে বলে অভিমত সুধীজনদের।

জেলার বিভিন্ন এলাকা, গণপরিবহন, রেলস্টেশন, হাটবাজার ও বিপণীবিতান ঘুরে দেখা গেছে, বেশিরভাগ লোকের মুখে মাস্ক নেই। মানছে না কেউ স্বাস্থ্যবিধিও। সরকারি-বেসরকারি নানা প্রতিষ্ঠানে রয়েছে সেবা গ্রহীতাদের মাত্রাতিরিক্ত উপস্থিতি। সেই সঙ্গে সর্বত্র গোপনে ছাত্রছাত্রীদের প্রাইভেট ও কোচিং চালু থাকায় জেলায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭ থেকে ৩১ মার্চ পর্যন্ত ১৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৭ মার্চ ৪৮টি নমুনা পরীক্ষায় ২ জন, ২৮ মার্চ ৩৫টি নমুনা পরীক্ষায় ১ জন, ২৯ মার্চ ৩৬টি নমুনা পরীক্ষায় ৪ জন, ৩০ মার্চ ৩৬টি নমুনা পরীক্ষায় ৩ জন এবং ৩১ মার্চ ১২টি নমুনা পরীক্ষায় ১ জনসহ মোট ১১ ব্যক্তির দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।

জেলার মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম বলেন, গত ৫ দিনে ১৬৭টি নমুনা পরীক্ষায় ১১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এটা উদ্বেগজনক পরিস্থিতি। বেশি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে আক্রান্তের সংখ্যাও বাড়বে।

তিনি আরো বলেন, জেলায় বিভিন্ন গণপরিবহন, বাস-রেল স্টেশন, খেলার মাঠ ও হাটবাজারে লোক সমাগম বেশি হচ্ছে। চলছে বিভিন্ন সভা-সমাবেশও। কেউ যথাযথ স্বাস্থ্যবিধি মানছে না। এদের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রয়োজনে প্রশাসনকে কঠোর হতে হবে। সেই সঙ্গে গোপনে চালু প্রাইভেট ও কোচিংসেন্টার বন্ধ করা না গেলে করোনা পরিস্থিতি ভয়াবহের দিকে যাবে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

সিভিল সার্জন প্রণয়কান্তি দাস জানান, করোনার শুরু থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৯৮৪টি নমুনা পরীক্ষায় সংক্রমিতের সংখ্যা ১ হাজার ৮৪৭ জন। এদের মধ্যে ১ হাজার ৮০০ জন সুস্থ হয়েছে এবং ২৪ জনের মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসজে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা