সারাদেশ

স্বাধীনতা দিবসে হত্যাকান্ডের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি. বরিশাল : স্বাধীনতা দিবসে নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩০ মার্চ ) সকালে বরিশাল উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র আয়োজনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

এর মধ্যে সকালে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। কমিটির সভাপতি এবায়দুল হক চাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিছ আক্তার জাহান শিরিন।

এসময় আরও বক্তব্য রাখেন- সাবেক এমপি অধ্যক্ষ আব্দুর রশিদ খান, বাবুগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতান আহমেদ খান, বানারীপাড়া থানা বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না, বাকেরগঞ্জ থানা বিএনপি’র সাধারণ সম্পাদক নাসির হাওলাদার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম, কোতয়ালী থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক মন্টু খান, মহিলা দলের সভানেত্রী ফারহানা তিথি, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, ছাত্রদনেতা সবুজ আকন প্রমুখ।

একই সময় সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল চত্ত্বরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বরিশাল উত্তর জেলা বিএনপি। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপি’র সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ। এখানেও সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিক্ষোভ সমাবেশ থেকে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ব্রাক্ষ্মণবাড়িয়ায় নৃশংস হত্যাকান্ডের তীব্র প্রতিবাদ জানান বিএনপি নেতৃবৃন্দ। পাশাপাশি হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জোর দাবি জানান।

সমাবেশ পরবর্তী উত্তর জেলা বিএনপি নগরীতে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল করেছে। তবে পুলিশের বাধায় মিছিল করতে পারেনি দক্ষিণ জেলা বিএনপি।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা