সারাদেশ

নরসিংদীতে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সুহ্নদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : আনন্দ সম্মিলন আর সম্প্রীতির ছোঁয়ায় অন্যরকম একটি দিন কাটিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরা। মঙ্গলবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব আয়োজিত এই আনন্দ সম্মিলনের মধ্যমনি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতিকন্যা, নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।

তার আমন্ত্রণে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্যরা পরিবার পরিজনসহ যোগ দেন এই অনুষ্ঠানে।

আলোচনা-আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিভিন্ন রাইডে চড়া, আকর্ষনীয় র‌্যাফেল ড্র এবং পার্কে ঘুরে বেড়ানো উপভোগ্য ছিলো সবার কাছে। এরমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদী প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যেকার ‘সম্প্রীতির ছোঁয়া’ আয়োজনটি ছিলো ভিন্নতর।

দু’জেলার সাংবাদিকদের পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, সম্প্রীতি বৃদ্ধির এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা সৈয়দা ফারহানা কাউনাইন। এতে অতিথি ছিলেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।

নরসিংদীর বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোতাহার হোসেন অনিকের সঞ্চালনায় বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, সিনিয়র সহ-সভাপতি পীযুষ কান্তি আচার্য, সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত ও কার্যকরী সদস্য মো. মনির হোসেন।

নরসিংদী প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি মাখন দাস, সাধারন সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি ও প্রবীণ সাংবাদিক নিবারন রায়। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবকে আলাদাভাবে ফুলেল শুভেচ্ছা জানান নরসিংদী প্রেস ক্লাব এবং পুলিশ সুপার।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে নরসিংদী প্রেস ক্লাবকে প্রদান করা হয় শুভেচ্ছা ক্রেষ্ট। এতে বক্তৃতায় সৈয়দা ফারহানা কাউনাইন বলেন- এই আয়োজন পার্শ্ববর্তী দু’জেলার সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি পেশার উৎকর্ষতাও সাধন করবে বলে আমি মনে করি। পরে জেলা প্রশাসক ড্রিম হলিডে পার্কের মায়াবী ভেন্যুতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব আয়োজিত সুহ্নদ সম্মেলনে যোগ দেন। উপভোগ করেন নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়ার শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা । এতে নরসিংদীর নামকরা সাংস্কৃতিক সংগঠন ‘বাধন হারা’ পরিবেশন করে নৃত্যনাট্য। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট আবৃত্তি শিল্পী রোকেয়া দস্তগীরের কবিতা আবৃত্তির মধ্যে দিয়ে শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক পরিবারের সাংস্কৃতিক পরিবেশনা। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী মো. মনির হোসেন, হাবিবুর রহমান পারভেজ। সংগীত পরিবেশন করেন প্রেস ক্লাব কার্য নির্বাহী পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সঙ্গীত শিল্পী পীযুষ কান্তি আচার্য,তার পত্নী মনিকা আচার্য ও দুই সন্তান প্রীতম আচার্য ও প্রিয়ম আচার্য, প্রেস ক্লাব সদস্য মোজাম্মেল চৌধুরী।

সুহ্নদ সম্মেলনে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইনকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়। তার পক্ষ থেকেও ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের উপহার প্রদান করা হয়। এরআগে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের র‌্যাফেল ড্র হয়। এটি পরিচালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন। র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝেও পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

সান নিউজ/এনআই/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা