সারাদেশ

দ্বিতীয় দিনেও বাস ধর্মঘট অব্যাহত

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি: ঝালকাঠি থেকে ৮টি রুটে দ্বিতীয় দিনের মত বাস ধর্মঘট অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকাল থেকে ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের কারণে ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুর, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও খুলনাসহ ৮ রুটের বাসচলাচল বন্ধ রয়েছে।
এদিকে, ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে না জেনেই বাসস্ট্যান্ডে এসে বিপাকে পড়ছেন। বুধবার সকালে ঝালকাঠি বাসষ্টান্ডে দেখা যায় কেউ কেউ অনেক বেশি ভাড়ায় ভাড়ায়চালিত মটরসাইকেল কেউ আবার অটো রিক্সায় গন্তব্যে যাবার চেষ্টা করছেন।

ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক সমিতির নেতা নাসির উদ্দিন আহম্মেদ জানান, আজ বুধবার দুপুরে বরিশাল পুলিশ প্রশাসনের তাদের বৈঠক রয়েছে, বৈঠকে বরিশালের প্রশাসন যদি তাদের শ্রমিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারে তাহলে তারা ধর্মঘট প্রত্যাহারের বিষয় চিন্তা করবেন।

উল্লেখ্য, সোমবার রাতে বরিশাল রুপাতলী বাসটার্মিনালে বরিশালের বাস শ্রমিকদের সাথে ঝালকাঠির বাস শ্রমিকদের মারামারির জের ধরে ঝালকাঠি বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সমিতি তাদের শ্রমিকদের উপর হামলা, মালামাল লুট ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ঝালকাঠি থেকে ৮টি রুটে বাস ধর্মঘটের কর্মসূচি দেয়।

সান নিউজ/আরকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা