সারাদেশ

স্বাধীনতা দিবস উদযাপনে মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি, রংপুর : বাংলাদেশের স্বাধীনতার সুর্বণ জয়ন্তী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। এ উপলক্ষে এক প্রস্তুতিসভা মঙ্গলবার (২৩ মার্চ) ঢাকাস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সহ-সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে তাদের নিজ নিজ জেলা-উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শামছুল আলম ।

এসময় বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মো. আব্দুস সাত্তার (পটুয়াখালী), সহ-সভাপতি মো. নুরুন্নবী আলী (কুড়িগ্রাম), সহ- সভাপতি মো. তমিজ উদ্দিন, যুগ্ম মহাসচিব মো. মোশাররফ হোসেন মুকুল (কিশোরগঞ্জ) যুগ্ম মহাসচিব মো. সগির আহম্মদ (নরসিংদী), কোষাধ্যক্ষ মো. আব্দুস সালাম (সাতক্ষীরা), সাংগঠনিক সম্পাদক মো. কামরুল ইসলাম (নড়াইল), সহ-সাংগঠনিক সম্পাদক মো. রবিউল ইসলাম (পাবনা), সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস আলম (জয়পুরহাট), ধর্মীয় সম্পাদক মো. তৈয়বুর রহমান (নারায়ণগঞ্জ), আপ্যায়ন সম্পাদক মো. মুনিরুজ্জামান, কেন্দ্রীয় নেতা মুনির আব্দুল্লাহ আল ফারুক, দুলাল হোসেন, মোসলে উদ্দিন, আবু জাফর, আসাদুল্লাহ, দিদার হোসাইন, নওশের আলী, তাজুল ইসলাম প্রমুখ। এছাড়াও সারাদেশের আট বিভাগের বিভিন্ন জেলা-উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রায় তিন যুগ পর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার প্রাপ্ত তথ্য মাদরাসা শিক্ষা অধিদপ্তরে সর্বশেষ ডাটা এন্ট্রিকৃত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাসমূহ এমপিওভুক্ত/জাতীয়করণের জন্য কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কাজ করছে এবং মহামারি করোনাভাইরাস কোভিড-১৯ এর মধ্যে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের একান্ত প্রচেষ্টায় ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ২০১৮ সালে নীতিমালাজারীর পূর্বে নিয়োগকৃত কর্মরত শিক্ষকদের মাঠ পর্যায় হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করা হয়।

১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার শুন্য পদে নিয়োগকৃত কর্মরত শিক্ষকদের প্রস্তুতকৃত তালিকা ১১ মার্চ ২০২১ তারিখে ৬ (ছয়) সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে যাচাই বাছাই করে শিক্ষকদের অনুদানের জন্য সচিব, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় বরাবর প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক ফাইলটি অনুমোদিত হলে আগামী বিলের সাথে নীতিমালা-২০১৮ জারীর পূর্বে শুন্যপদে নিয়োগকৃত কর্মরত শিক্ষকগণ অনুদান পাবে বলে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন। প্রায় ৬ বছর পর কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের একান্ত প্রচেষ্টায় এমন সিদ্ধান্ত নেয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব, মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। প্রস্তুতি সভা শেষে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে দোয়া করা হয়।

সান নিউজ/এইচএস/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা