সারাদেশ

বরিশালে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : শিক্ষা জাতীয়করণের এক দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষক-কর্মচারীরা।

রোববার (২১ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত নগরীর সদর রোডে অশ্বিনী কুমার টাউন হলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) বরিশাল বিভাগীয় কমিটি।

সংগঠনের বিভাগীয় আহ্বায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম বাবুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির ফেডারেশন বিভাগীয় কমিটির সভাপতি রেজাউল করিম, বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) নেতা অধ্যাপক প্রনব ব্যাপারী, শিক্ষক নেত্রী মানিক মিয়া মহিলা কলেজ অধ্যাপক শিবানী রায় চৌধুরী ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান তৃতীয় শ্রেণীর কর্মচারী সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল বিভাগের সভাপতি জিয়া শাহীন প্রমুখ।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, আমরা বেসরকারি স্কুল কলেজ ও মাদ্রাসার প্রায় ৫ লক্ষ শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন যাবৎ নানা অব্যবস্থাপনার কারণে পাহাড় সমান বৈষম্যের শিকার হয়ে শিক্ষকতা মহান পেশায় থেকে জাতি গড়ার জন্য সুচারুরূপে দায়িত্ব পালন করে যাচ্ছি।

অথচ আমরা এখনো উৎসব ভাতা পাই মাত্র মূল বেতনের ৫০ ভাগ, ঘর ভাড়া পাই মাত্র ১০০০ টাকা, চিকিৎসা ভাতা পাই মাত্র ৫০০ টাকা। আর বৃদ্ধ বয়সে নিরাপত্তার জন্য নেই পেনশন গ্রাচুইটির কোন ব্যবস্থা, নাই কোনো সামাজিক মর্যাদা। দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে বৈষম্য লাঞ্ছনা ও অবহেলার শিকার হয়েও শিক্ষকতা পেশায় থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় প্রায় ৯৬ ভাগ শিক্ষা প্রদান করে আসছি।

তারা বলেন, ১৯৭৩ সালের যুদ্ধ বিধ্বস্ত স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেছিলেন। তার ধারাবাহিকতায় ও অনুপ্রেরণায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী সম্প্রতি সকল রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছেন।

এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘আজ দেশের সকল জনগণের প্রাণের ও সময়ের দাবি শিক্ষা জাতীয়করণ করা। মাননীয় প্রধানমন্ত্রীই পারেন আমাদের এই দাবি পুরণ করতে। আপনি জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দুঃখ-দুর্দশা লাঘব করতে ও জাতীয় শিক্ষার উন্নয়নের স্বার্থে এবং দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ চিরস্মরণীয় করে রাখতে শিক্ষা জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের বাধিত করবেন।

মানববন্ধন পরবর্তী শিক্ষক-কর্মচারীরা মিছিল সহকারে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেন পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এক দফা দাবি আদায়ের বিভিন্ন যৌক্তিকতা তুলে ধরে একটি স্মারকলিপি প্রদান করেন।

এর আগে অনুষ্ঠিত মানববন্ধনে সঞ্চালনা করেন শিক্ষক নেতা আমিনুল রহমান খোকন মোশারফ খান ও রফিকুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন শিক্ষক সংগঠন একাত্বতা প্রকাশ করেন।

সান নিউজ/কেআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা