সারাদেশ

সৎ বাবার বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

নুরুল আজিজ চৌধুরী, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাকপ্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় শনিবার (২০ মার্চ) নির্যাতিতার মামা বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন। অভিযুক্ত সৎ বাবার নাম বাদল। সে স্থানীয় তিলচন্দ্রী এলাকার সোবানের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, নির্যাতিতা কিশোরী বোন ও মাকে নিয়ে সৎ তার বাবার সঙ্গে ভাড়া বাসায় বসবাস করছিল। এরই সুবাদে বাদল মিয়া নানাভাবে ভয়ভীতি দেখিয়ে বাক-প্রতিবন্ধী কিশোরীকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে। সৎ বাবার পাশবিকতার শিকার হয়ে প্রতিবাদ করতে পারছিল না। ১৪ মার্চ রাতে কিশোরী তার ছোট বোনের সঙ্গে একই কক্ষে ঘুমিয়ে থাকাবস্থায় বাদল তার মুখ চেপ ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় চিৎকার দিয়ে সে পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, নির্যাতিতা কিশোরীর মামা বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেফতার পুলিশের অভিযান চলছে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা