সারাদেশ

সিলেটে জমজমাট নারী উদ্যোক্তা মেলা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : প্রবেশ পথেই রয়েছে মানবদেহের তাপমাত্রা পরিমাপের ব্যবস্থা। আছে স্বাস্থ্যঝুঁকি এড়ানোর আরও নানা পদক্ষেপ। মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ। করোনা মহামারিকালে ঝুঁকি এড়ানোর যাবতীয় ব্যবস্থা নিয়েই শুরু হয়েছে সিলেট উইমেন চেম্বারের উদ্যোগে নারী উদ্যোক্তাদের পণ্যপ্রদর্শনী ও মেলা।

রোববার ( ১৪ মার্চ) মেলাটি গড়িয়েছে পঞ্চম দিনে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সিলেট সদর উপজেলার শাহী ঈদগাহ খেলার মাঠে চলছে এ মেলা। মেলায় বসেছে দেশী-বিদেশী নানা পণ্যের স্টল।

উদ্যোক্তারা জানিয়েছেন, সকাল ১০টা থেকে মেলা শুরু হলেও মোটামুটি ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যায় বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত।

মেলায় কি কি স্টল আছে সেই প্রশ্নের দিকে না গিয়ে প্রশ্ন করা যেতে পারে কি নেই? নিত্যপ্রয়োজনীয় প্রায় সবধরনের পণ্য নিয়ে স্টল বসেছে প্রায় শ’খানেক। প্রায় সবগুলোই নারী উদ্যোক্তাদের তৈরি বা স্টলগুলোর মালিকানা শতভাগ নারীদের। সেই নারীরা যেমন আছেন সিলেটের, তেমনি আছে দেশের অন্যান্য অঞ্চলেরও।

ঢাকা বরিশাল খুলনা রাজশাহী নীলফামারি ও ময়মনসিংহের উমেন্স চেম্বারের নারী উদ্যোক্তাদের পাশাপাশি আছেন ব্যক্তিগত পর্যায়ের উদ্যোক্তারাও। পণ্যের মধ্যে আছে বাঁশ-বেতের সামগ্রী থেকে আছে তৈরি পোশাক, চামড়াজাত শিল্প, জুতো, চাদর, গৃহস্থালি সামগ্রী, বিছানার চাদর, দরজা-জানালার পর্দা, ফুলদানি থেকে এমন কিছু নাই যা এই মেলায় পাওয়া যাচ্ছেনা।

তাছাড়া বাচ্চাদের সময় কাটানোর মতো উত্তম ব্যবস্থাও আছে। আছে বিভিন্ন ধরণের রাইড। খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। মোবাইলে তারা যেসব গেইম আঙুলে টিপে খেলে সেই মোটরসাইকেল রেইস বা কার রেইস এখানে সরাসরিই খেলতে পারে। এর আগে সিলেটের কোন আয়োজনে এসব ছিল না।

উদ্যোক্তারা জানালেন সিলেটের জন্য এগুলো একেবারে নতুন সংযোজন। আছে চিলড্রেন কিংডম, মিনিপার্কে নৌকা চালানোর ব্যবস্থাও। এতে প্রতিদিনই শিশু বা কিশোর কিশোরীদের ভিড় বাড়ছেই। দোলনা নাগরদোলা স্লিপারতো আছেই। আছে বাংলার ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠার স্টলও।

প্রায় প্রতিটি পণ্যই বিক্রি হচ্ছে বিশেষ ছাড়ে, অত্যন্ত সুলভে। রোববার বিকেলে সুরভি নামক এক গৃহিনীকে প্রচুর কেনাকাটা সেরে বেরিয়ে আসতে দেখা গেলো মেলার মাঠ থেকে। জানালেন, প্রায় প্রতিটি পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে। আর তাই তিনি কিছুটা বাড়িয়েই কেনাকাটা করেছেন পরিবারের সবার জন্য। আরও কেনার ইচ্ছে আছে- বলে হাসতে হাসতে উঠলেন একটা সিএনজিচালিত অটোরিকশায়।

তাছাড়া মেলার মাঠে নারী ও পুরুষ দর্শনার্থীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও আছে। মেলায় সার্বিক নিরপত্তা নিশ্চিতের জন্য আছে একটা অস্থায়ী পুলিশ ক্যাম্প। এছাড়াও উদ্যোক্তাদের পক্ষ থেকে নিয়োগ করা হয়েছে ৫০/৬০ জনের একটা স্বেচ্ছাসেবক দল। যাদের কাজ হচ্ছে মেলায় ঘুরে ঘুরে দর্শনার্থীদের মাস্ক ব্যবহারের ব্যাপারে সচেতন করে তোলা। নিরাপত্তা নিশ্চিতে পুলিশের পাশাপাশি উদ্যোক্তাদের পক্ষ থেকে একটা প্রাইভেট সিকিউরিটি কোম্পানীও দায়িত্ব পালন করছে।

একাধিক স্টল মালিক জানালেন, মেলার প্রাথমিক পর্যায়ে ব্যবসা যা হচ্ছে এতে তারা সন্তুষ্ট। ‘আরওতো সময় আছে। আশা করছি ভালোই হবে- ইনশাল্লাহ।’

মেলায় প্রবেশ ফি রাখা হয়েছে মাত্র ১০ টাকা। সিলেটের সর্বস্তরের মানুষকে মেলায় দেখা ও সুলভে কেনাকাটার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা