সারাদেশ

অস্ত্র উদ্ধারের ঘটনায় সাবেক সাংসদকে জড়ানোর প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় অস্ত্র তৈরীর কারখানায় পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধারের ঘটনার সাথে সাবেক সাংসদ খন্দকার আজিজুল হক আরজুকে জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে।

বৃহস্পতিবার (১১মার্চ ) দুপুরে পাবনার বেড়ায় স্থানীয় কনভেনশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নিজের অবস্থান ব্যাখ্যা করেন পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি খন্দকার আজিজুল হক আরজু।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ৮ মার্চ পাবনার বেড়া উপজেলার নাটিয়াবাড়িতে একটি অবৈধ অস্ত্র তৈরীর কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় পুলিশ। সেখানে অবৈধ অস্ত্র ও জড়িত দুইজনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় ‘সাবেক এমপি খন্দকার আজিজুল হক আরজুর ভাতিজার বাড়িতে অভিযান’ চালানো হয়েছে উল্লেখ করে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। যা ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেন সাবেক এমপি।

তিনি বলেন, যাকে তার ভাতিজা হিসেবে উল্লেখ করা হয়েছে তার সাথে তার কোনো ধরনের সম্পর্ক নেই। একটি স্বার্থান্বেষী মহল তাকে হেয় করতে মিথ্যা তথ্য পরিবেশন করেছে।

তিনি অভিযোগ করেন, বেড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল হক বাবু ও তার ভাই মুকু'র প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধন রয়েছে এই ঘটনার সাথে। তিনি বলেন, তারা পরিকল্পিতভাবে আমার নাম জড়িয়ে এবং আমার কোন সম্পর্কেই আত্মীয় নন এমন এক পরিবারের দুই ভাইকে আমার ভাতিজা বানিয়ে মিথ্যা, বানোয়াট, উদ্ভট ও মনগড়া সংবাদ পরিবেশনের সাথে সম্পৃক্ত।

সাবেক এমপি আরজু বলেন, বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবু ও তার ভাইয়ের মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে অবস্থান নেয়ায় তারা আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা প্রচারে ব্যস্ত রয়েছে।

তিনি আরও বলেন, আমি উপজেলা চেয়ারম্যান ও সংসদ সদস্য ছিলাম। আমার বিরুদ্ধে কেউ কোন ধরনের অভিযোগ করতে পারবে না। অথচ জাতসাকিনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে উপজেলা চেয়ারম্যান হওয়ার পরপরই নানা সন্ত্রাসী কর্মকান্ড ও চাঁদাবাজি বেপরোয়াভাবে বাড়িয়ে দিয়েছে।

তিনি দাবি করেন, উপজেলা চেয়ারম্যান বাবু রাজবাড়ী পাংশার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত রুস্তমকে এলাকায় এনে আশ্রয়-প্রশ্রয়ে বসন্তপুরে বসবাসের ব্যবস্থা করে দিয়ে অস্ত্র কেনাবেচা, মাদকের কারবার, চাঁদাবাজিসহ নানা অপকর্ম চালাচ্ছে।

তিনি আইন শৃংখলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ডাকাত ও সন্ত্রাসী রোস্তম আলীকে আটক করে জিজ্ঞাসাবাদ করলেই অবৈধ অস্ত্র কারখানা, তৈরী, বাজারজাত ও সন্ত্রাসীদের হাতে পৌঁছে দেয়াসহ সঠিক ও নেপথ্যে জড়িতদের তথ্য বেড়িয়ে আসবে।

সংশ্লিষ্ট বিষয়ে বেড়া উপজেলা চেয়ারম্যান রেজাউল হক বাবুর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে তথ্য উপস্থাপন করা হয়েছে। তা সঠিক নয়। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। বিষয়টি প্রশাসন দেখছে। এখানে আমার কোন সম্পৃক্ততা নেই।

সংবাদ সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা