সারাদেশ

করোনামুক্ত হবার দু'দিন পরে ফের আক্রান্ত ৫

নিজস্ব প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ : গত বছরের ২০ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরমোহনপুর এলাকায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর প্রায় ১১ মাস পর গত সোমবার দেশের প্রথম জেলা হিসেবে করোনামুক্ত হয় চাঁপাইনবাবগঞ্জ।
এ জেলা দু’দিন করোনামুক্ত থাকার পর বুধবার (১০ মার্চ ) রাতে আবারো নতুন করে ৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে ৮২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো।
বুধবার নতুন করে আক্রান্ত ৫ জনের মধ্যে চারজন পুরুষ, অপরজন নারী। আক্রান্তদের সকলেই জেলা সদর উপজেলার বাসিন্দা। বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।

সিভিল সার্জন বলেন, জেলায় প্রতিদিন করোনার টিকা গ্রহণকারী ও টিকা গ্রহণের জন্য নিবন্ধনকারীদের সংখ্যা বাড়ছে। বুধবার পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় করোনা টিকা নিয়েছেন ২৯ হাজার ১৬০ জন। এদিন দুপুর পর্যন্ত জেলায় নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৭৯২ জন।

সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী আরও বলেন, জেলায় প্রথম চালানে ৪৮ হাজার ডোজ টিকা এসেছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৮২৯ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১০ জন, যা ৯৮ দশমিক ৩ শতাংশের কাছাকাছি। বাকি ১৪ জন মারা গেছেন।

সান নিউজ/জেএইচএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা