সারাদেশ

ক্ষতিপুরণের দাবিতে ঈশ্বরদীতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে উচ্ছেদের নোটিশ ও মাইকিং করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ইতোমধ্যে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্তও ঘোষণা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী পাকশীর এমএস কলোনী, বাবু পাড়া, পাকশী বাজার এলাকা, ঝাউতলা, হরিজন কলোনীসহ বেশ কয়েকটি এলাকায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করার প্রস্তুতি গ্রহণ করেছে রেল কর্তৃপক্ষ।

এদিকে এই উচ্ছেদ পরিচালনার আগে পূনর্বাসন ও ক্ষতিপুরণের দাবি জানিয়েছেন উচ্ছেদের আওতায় পড়া ভূমিহীন পাকশীবাসী। সোমবার (৮ মার্চ) এসব দাবিতে পাকশীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। উচ্ছেদ করার আগে তাদের ক্ষতিপুরণ ও পুনর্বাসন করার দাবি জানিয়েছেন তারা।

পাকশী আমতলা এলাকায় বিক্ষোভ শেষে পাকশী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশে ক্ষতিগ্রস্তরা বলেন, সরকার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেবার প্রস্তুতি নিচ্ছে, পাকশীর এসব এলাকায় ৫ শতাধিক শিক্ষার্থী এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছে অর্ধ শতাধিক, সামনে আসছে পবিত্র রমজান মাস, করোনাকালের এই দুঃসময়ে বিরূপ পরিস্থিতির মধ্যে ক্ষতিপুরণ ও পুণর্বাসন না করে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে পাকশীতে উচ্ছেদের আওতায় পড়া কয়েক হাজার মানুষ কোথায় যাবে ?

বিক্ষুব্ধ পাকশীবাসী বলেন, উচ্ছেদের আগে পাকশীবাসীকে পুনর্বাসন ও ক্ষতিপুুরণ প্রদানের আবেদন সংবলিত চিঠি স্থানীয় এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর প্রেরণ করা হয়েছে। পাকশীবাসীর সে আবেদনের কোন সুরাহা হওয়ার আগেই আবারো উচ্ছেদ প্রক্রিয়া শুরু করায় ফের আতঙ্কের মুখে পড়েছেন পাকশীবাসী। রেলওয়ে কর্তৃপক্ষকে এসব বিষয় বিবেচনা করে উচ্ছেদ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, এখনই উচ্ছেদ শুরু করলে একদিকে যেমন মানবিক বিপর্যয়ের মুখে পড়বে পাকশীবাসী অন্যদিকে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে পাকশীর ঐতিহ্য।

এর আগে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক পাকশীকে রক্ষা, উচ্ছেদের আগে প্রায় দশ হাজার বাসিন্দাদের পুনর্বাসন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পাকশীবাসীকে উচ্ছেদ না করার দাবিতে সোমবার পাকশীতে আয়োজিত আন্দোলনে হাজারো নারী-পুরুষ, শিশু ও শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। সেখানে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

পরে সমাবেশে সভাপতিত্ব করেন এই আন্দোলনের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম রফিক। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ রশিদুল্লাহ্, পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম, অবসরপ্রাপ্ত অধ্যাপক আবুল কালাম আজাদ, পাকশীর চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আনোয়ারুল ইসলাম বাবু, পাকশী বাজার কমিটির সভাপতি গোলাম কিবরিয়া, সাবেক ইউপি মেম্বার ও জাসদ নেতা মোঃ জাহাঙ্গীর আলম, রেলওয়ে পোষ্য সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন বাবু, পাকশী বাজার বণিক সমিতির সভাপতি গোলাম কিবরিয়া, খেলাঘরের সংগঠক সিরাজুল ইসলাম সিরু, সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি আর.কে.বাবু, ইউপি সদস্য মনোয়ার হোসেন লিটন, বেলাল আহমেদ কালু, আসমা খাতুন, একরামুল হক দোলন, গৃহবধু রেনু বেগম, শিক্ষার্থী ফাতেমা আক্তার পলি প্রমুখ।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা