সারাদেশ

৭ মার্চের অনুষ্ঠানে এসে ফিরে গেল প্রতিযোগীরা

নিজস্ব প্রতিনিধি, নড়াইল : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলক্ষে নড়াইল জেলা প্রশাসনের বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ মার্চ) নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে দিবসটি পালন উপলক্ষে ৭ মার্চের ভাষণ, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃতি, চিত্রাংকন, নৃত্য ও দেশাত্মবোধক গান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সঠিক তথ্য না থাকায় প্রতিযোগিতায় অংশ নিতে আসা অনেক প্রতিযোগী হতাশ হয়ে ফিরে গেছেন।

৫টি বিষয়ে তিনটি গ্রুপে জেলার তিনটি উপজেলা থেকে বিজয়ী ১৩৫ জন প্রতিযোগীরা এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল আলম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৃষ্ণা রায়, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল্লা আল আমিন, মো. আলাউদ্দিন, শাহিন আফরোজ খসরু, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এস এ মতিন, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, শিশুবিষয়ক কর্মকর্তা মো. অলিয়ার রহমানসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক, প্রতিযোগী, অভিভাবক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে, জেলা প্রশাসনের নোটিশে কারা অংশগ্রহণ করতে কারা পারবে, কারা পারবে না এ রকম সঠিক তথ্য না থাকায় প্রতিযোগিতায় অংশ নিতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক প্রতিযোগী ফিরে যায়। প্রতিযোগীরা বলেন, তাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জানানো হয়েছিল শনিবার ৭ মার্চ উপলক্ষে জেলা প্রশাসনের অনুষ্ঠান আছে। তারা এসেছে অংশগ্রহণ করতে কিন্তু এসে জানতে পারে এখানে তারাই অংশ গ্রহণ করতে পারবে যারা উপজেলায় বিজয়ী হয়েছে।

জানাগেছে, জেলা শিক্ষা অফিস থেকে জেলা প্রশাসনের এ প্রোগ্রামের নোটিশ পাঠানো হয়েছে। সাথে বিস্তারিত কোন তথ্য দেয়া ছিল না।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ফকরুল আলম বলেন, নোটিশে উল্লেখ না থাকলে রেজুলেশনে উল্লেখ আছে, উপজেলা থেকে বিজয়ীরা জেলা পর্যায়ের এ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা