সারাদেশ

রাঙামাটিতে ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম ও বৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড বাধাগ্রস্থ করতে ‘ইটভাটা বন্ধের ষড়যন্ত্র’ বন্ধের দাবী জানিয়ে মালিক ও শ্রমিকরা মানববন্ধন করেছে রাঙ্গুনিয়া ব্রীকফিল্ড মালিক ও শ্রমিকরা।

মঙ্গলবার (২ মার্চ ) রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙ্গুনিয়া এলাকা মানববন্ধন করেছে ব্রীকফিল্ড মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রীকফিল্ড মালিক সমিতির সভাপতি ও ১৩ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, ব্রীকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ব্রীকফিল্ড সমিতির উপদেষ্টা সিরাজ উদ্দিন চৌধুরী, রাউজান ব্রীকফিল্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক কোম্পানি ১ নং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন মোস্তাফা জাহাঙ্গীর, ছাত্রনেতা ছাদেক নুর টিপু, ব্রীকফিল্ড নেতা ইউছুপ চৌধুরী, আওয়ামীলীগ নেতা ইউসুফ মাতব্বর, হাসান তালুকদার, মঞ্জর মিয়া কোম্পানি, শ্রমিক নেতা ইলিযাছ, ইউনুছ, আয়ত কোম্পানি, মোহাম্মদ কোম্পানি ও শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রীকফিল্ড মালিক সমিতির সম্মানিত সদস্য ও রাঙামাটি-চট্টগ্রাম ট্রাক-মিনিট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ সেকান্দর হোসেন চৌধুরী।

মানববন্ধনে বক্তারা বলেন, কথাকথিত পরিবেশবিদের করা রিট মামলায় শুধুমাত্র চট্টগ্রামের ব্রীকফিল্ডের বিরুদ্ধে রায় দেয়া হয়েছে যে রায় ষড়যন্ত্রের সামিল। বক্তারা রাঙামাটি ও রাঙ্গুনিয়া এলাকার ১০ লক্ষ মালিক শ্রমিকের জীবন বাচাঁতে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানান।

বক্তারা বলেন, মানবতার মা আপনার প্রতিশ্রুত গৃহহীনদের ঘর তৈরীর করে দেয়ার যে পরিকল্পনা রয়েছে সে পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে ব্রীকফিল্ড বন্ধ করতে তা উন্নয়নে বাধাগ্রস্থ হবে। জামায়াত বিএনপির দোসর আইনজীবী মনজিল মোরসেদ বিদেশী বড় বড় ব্লক তৈরীর কোম্পানী গুলোর সাথে হাত মিলিয়ে চট্টগ্রামের ইটভাটার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিয়েছেন।

আইনজীবী মনজিল মোরসেদ সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে এবং পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ড গুলোকে ক্ষতিগ্রস্থ করতে এই ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি আইনের মাধ্যমে সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে দেশে অর্থনৈতিক মন্দাভাব তৈরী করতে বিদেশী ও জামায়াত বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে। দেশের মানুষ বেকার হয়ে পড়লে সরকারের যে কোন কর্মকান্ড করতে বাধা প্রাপ্ত হবে। তাই তথাকথিত পরিবেশবিদ আইনজীবী মনজিল মোরসেদ সরকারের উন্নয়নকে বাধা প্রাপ্ত করতে বিদেশী মিশনে নেমেছে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগামী ২ মাসের জন্য ব্রীকফিল্ড চালু রাখাসহ সরকারের নির্দেশনাকে কিছুটা শিথিল করে ব্রীকফিল্ড মালিক ও শ্রমিকদের জীবন বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানান।

এছাড়া বক্তারা যতদিন ব্রীকফিল্ড মালিক শ্রমিকদের দাবী বাস্তবায়ন না হবে ততদিন আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন। মানববন্ধন চলাকালে রাঙামাটি চটগ্রাম সড়কে ২ ঘন্টার বেশী যানবাহন চলাচল বন্ধ থাকে। আটকা পড়ে কয়েক শত যানবাহন।


সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা