সারাদেশ

ভোলায় বাটনে ভোট দিলেন মাদুরি ও আদুরি

নিজস্ব প্রতিনিধি, ভোলা : বাটন সিস্টেমে ভোট দিছি, আমার অনেক আনন্দ লাগতাছে। এই প্রথম আঙুলের ছাপ দেওয়ায় টিভিতে আমার ছবি আইছে ।

প্রথমবারের মত মাদুরি ও আদুরি দুই হিজড়া আসন্ন পৌর নির্বাচনে বাটনে (ইভিএম) ভোট দিলেন। ভোলার চরফ্যাশন পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দিতে পেতে অনেক আনন্দিত। মাদুরি ও আদুরি চরফ্যাশন পৌরসভার ৫ নং ওয়ার্ডের শরিফ পাড়ার বাসিন্দা।

রোববার (২৮ ফেব্রুয়ারি) পঞ্চমধাপে চরফ্যাশন পৌরসভা নির্বাচনে চরফ্যাশন সরকারি টি-ব্রেট মডেল মাধ্যমিক বিদ্যালয় (টিভি স্কুল) কেন্দ্রে দুপুরে ভোট প্রদান করেন মাদুরি ও আদুরি নামের দুই হিজরা।

মাদুরির কাছে ভোট দেওয়ার অভিমত জানতে চাইলে তিনি বলেন, প্রথম বারের মত আমি বাটনে ভোট দিয়েছি। আমার অনেক ভালো লাগছে বাটন সিস্টেমে ভোট দিতে পেরে। আজকে যে আনন্দ টা পেয়েছি তা আমি বলে বুঝাতে পারবো না।

আদুরি বলেন, ‘আমার অনেক ভালো লাগছে ডিজিটাল সিস্টেমে ভোট দিতে পেরে। বাটন সিস্টেম টা আমাদের জন্য অনেক নিরাপদ কারণ আগে বাবার ভোট কাকায় দিতো কাকার ভোট বাবায় দিতো। আমরা নিজের ভোট দিতে পারতাম না। এখন আর সেই সিস্টেম নাই আমি আমার ভোট দিবো বাবা বাবার টা কাকা কাকার টা।
প্রধানমন্ত্রী ভালো একটা সিস্টেম চালু করছে আমরা এমনি চাই।’


সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা