সারাদেশ

স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নবম শ্রেণীতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসী। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে টুঙ্গিপাড়া উপজেলা সদরের জিটি স্কুলের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় দোষীদের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। মানববন্ধন চলাকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি লিমন বিশ্বাস, সহপাঠি মিতু হক বক্তব্য রাখেন। বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানায়।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার একটি কোচিং সেন্টার থেকে পড়া শেষ করে বন্ধু মিতুল হোসেনের সঙ্গে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। তারা নতুন বাজার বটতলা এলাকায় পৌঁছলে ইজিবাইক চালকের সহযোগিতায় মিতুল, রসুল খান ও রাজীব শেখ চোখ বেঁধে তুলে নিয়ে যান ওই শিক্ষার্থীকে।

পরে ওই তিন যুবক স্কুল ছাত্রীকে চেতনানাশক স্প্রে করে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ওই শিক্ষার্থী বাধা দিলে তার মাথায় আঘাত করে তারা। এক পর্যায়ে ওই শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়লে তাকে ধর্ষণ করে। রাত ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে তার বাসার সামনে ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতে অবস্থার অবনতি ঘটলে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেও তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন ১৫ ফেব্রুয়ারি বিকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।

ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বলেন, এ ঘটনায় আমার পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে যাচ্ছে। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানায় তিন জন‌কে আসামি করে একটি মামলা দায়ের করেছি। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আসামিরা হলেন, উপজেলার গওহরডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মিতুল হোসেন (১৫), টুঙ্গিপাড়া গ্রামের আনোয়ার উদ্দিন খানের ছেলে রসুল খান (২৫) ও শেখ শুকুর আহম্মেদের ছেলে রাজিব শেখ (২২)।

টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এএফএম নাসিম জানান, এ বিষয়ে ভুক্তভোগীর বাবা টুঙ্গিপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করা হয়েছে।

সান নিউজ/বিকে/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা