সারাদেশ

গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় রংপুরে ভাষা শহীদদের স্বরণ

নিজস্ব প্রতিনিধি, রংপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভাষা শহীদদের স্বরণ করেছে রংপুরবাসী। একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

এর আগে শনিবার রাত সাড়ে ১০টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করতে আসা হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। শহীদ মিনার চত্বরসহ আশপাশের সড়কে নামে মানুষের ঢল।

শুরুতেই রাত ১২টা এক মিনিট থেকে ভাষাসৈনিক পরিবার, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা, সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, পুলিশের রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মহিদুল ইসলাম, রংপুর জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদ চেয়ারম্যান ছাফিয়া খানম।

এছাড়াও মমতাজ উদ্দিন আহমেদ ও রেজাউল করিম রাজুর নেতৃত্বে জেলা আওয়ামী লীগ, সাফিয়ার রহমান সাফি ও তুষার কান্তি মন্ডলের নেতৃত্বে মহানগর আওয়ামী লীগ, সাইফুল ইসলামের নেতৃত্বে জেলা বিএনপি, মোস্তাফিজার রহমান মোস্তফা ও এসএম ইয়াসিরের নেতৃত্বে জেলা এবং মহানগর জাতীয় পাটি, সামসুজ্জামান সামু ও শহিদুল ইসলাম মিজুর নেতৃত্বে মহানগর বিএনপি, এমএ মজিদের নেতৃত্বে মহানগর শ্রমিক লীগ শ্রদ্ধা নিবেন করেন।

এর পরইে যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, ছাত্রদল, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, জাসদ, বাসদ (মার্কসবাদী) ও রংপুর প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন রংপুর, রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ইউনিটি, ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন, সিটি প্রেসক্লাব, বাংলার চোখসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী এবং স্বেচ্ছাসেবী সংগঠন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।

এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক নিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ফুল দিয়ে শহীদদের স্মরণ করা হয়। এক ঘণ্টার ব্যবধানে রাতের প্রথম প্রহরে শ্রদ্ধা ও ভালোবাসার ফুলে ভরে উঠে শহীদ মিনার।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত ভাষাসৈনিক ও তাদের পরিবারের সদস্যরা ভাষাশহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়। মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে শহীদদের স্মরণে গার্ড অব অনার প্রদান করা হয়।

এদিকে রোববার সকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ত্রীড়া সংগঠন, সরকারি-বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা ও দোয়া মাহিফলের আয়োজন করে।

সান নিউজ/সোহেল/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা