সারাদেশ

সম্মেলনের ১৫ মাস পর চট্টগ্রাম উত্তর জেলা আ.লীগের কমিটি

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম : সম্মেলনের ১৫ মাস পর চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়।

এর আগে ২০১৯ সালে সম্মেলনে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালামকে সভাপতি ও আতাউর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটি অনুমোদনের জন্য পাঠানো হয়। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

বুধবার বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। তিনি বলেন, কেন্দ্রে আমরা যেভাবে লিস্ট পাঠিয়েছি সেভাবেই কমিটি অনুমোদন হয়েছে। এতে কাউকেই বঞ্চিত করা হয়নি। কমিটিতে সিনিয়র সহসভাপতি করা হয়েছে অধ্যাপক মাইনুদ্দিন হাসানকে আর এক নম্বর সদস্য করা হয়েছে সাবেক ভারপ্রাপ্ত সভাপতি রাউজানের এমপি এ বি এম ফজলে করিম চৌধুরীকে।

এছাড়া সহসভাপতি পদে-অ্যাডভোকেট ফখরুদ্দন, মহিউদ্দিন আহমেদ রাশেদ, আবুল কালাম আজাদ, মো. রফিকুল ইসলাম, এটিএম পেয়াররুল ইসলাম, আফতাব উদ্দিন চৌধুরী, আবুল কাশেম চিশতী, এহছানুল হায়দার চৌধুরী বাবুল, স্বজন কুমার তালুকদার ও জসীম উদ্দিন রয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৩ জন হলেন, নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত ও জসিম উদ্দিন শাহ। সাংগঠনিক সম্পাদক পদে ৩ জন হলেন, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, মহিউদ্দিন বাবুল ও নজরুল ইসলাম তালুকদার।

কোষাধ্যক্ষ পদে আফতাব খান অমি, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রদীপ চক্রবর্তী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক জেবুন নেছা জেসি। দপ্তর সম্পাদক নুর খান, উপ দপ্তর সম্পাদক ইয়াছিন মাহমুদ। আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার তানজীব উল আলম। তথ্য ও গবেষণা সম্পাদক মো. আলী শাহ। মহিলা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার প্রিয়াংকা আহসান প্রিয়া। ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জাফর আহমদ। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাজিমুদ্দিন তালুকদার। বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন। শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মেজবাহ উল আলম লাভলু। সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী। শিল্প ও বাণিজ্য সম্পাদক ইঞ্জিনিয়ার মো. হারুন। স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. সেলিম। শ্রম বিষয়ক সম্পাদক মহসীন জাহাঙ্গীর। কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিস আজগর। ধর্ম বিষয়ক সম্পাদক শাহজাহান সিকদার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তফা।

কার্যনির্বাহী সদস্য পদে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী ছাড়াও রয়েছেন স-দ্বীপের সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা ও সীতাকুন্ডের সংসদ সদস্য দিদারুল আলম, মো. আবুল বশর, মো. গিয়াস উদ্দিন, ডা. শেখ শফিউল আজম, ইউনুচ গনি চৌধুরী, শওকত আলম, কামরুল ইসলাম চৌধুরী, বেদারুল আলম চৌধুরী, শাহনেওয়াজ চৌধুরী, ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান রুহেল, কাজী মো. ইকবাল, মো. ইদ্রিস, ইফতেখার হোসেন চৌধুরী বাবুল, দিদারুল আলম বাবুল, মো. আলী খসরু, আফতার হোসেন খান, ডা. নুরুদ্দিন জাহেদ, রুস্তম আলী, মহিউদ্দিন আহমেদ মঞ্জু, সরওয়ার হাসান জামিল, মো. সেলিম উদ্দিন, শাহেদ সরওয়ার শামীম, ভ‚পেশ বড়ুয়া, সরওয়ার্দ্দী সিকদার, গোলাম রব্বানী, ফেরদৌস হোসেন আরিফ, আবদুল হালিম, রাজিবুল হাসান সুমন, বখতিয়ার সাঈদ ইরান, হাসিবুল সোহাদ চৌধুরী শাকিব, আফতার উদ্দিন মাহমুদ পারভেজ ও মনজুর মোরশেদ ফিরোজ।

এছাড়া সদস্য হিসেবে রাখা হয়েছে আতাউর রহমানের সাথে সেক্রেটারি পদে হেরে যাওয়া মীরসরাইয়ের গিয়াস উদ্দিনকেও।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৭ ডিসেম্বর সম্মেলনে ৩৬৬ জন কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে এম এ সালাম ও সাধারণ সম্পাদক পদে শেখ আতাউর রহমানকে বিজয়ী করেন। কাউন্সিল অধিবেশনে ভোটাভুটিতে সভাপতি পদে বিজয়ী এম এ সালাম পেয়েছিলেন ২২৩ ভোট ও নিকটতম এবিএম ফজলে করিম চৌধুরী পেয়েছিলেন ১২৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী শেখ আতাউর রহমান পেয়েছিলেন ১৯৬ ভোট এবং গিয়াস উদ্দিন পান ১৫৪ ভোট।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা