সারাদেশ

খুলনায় চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথনের রেজিস্ট্রেশন

নিজস্ব প্রতিনিধি, খুলনা : মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ও খুলনা জেলা প্রশাসনের সহযোগিতায় বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১ এর ডিজিটাল ম্যারাথন আগামী ১২,১৩,২৬ ও ২৭ ফেব্রুয়ারি খুলনা মহানগরে এবং ১৯ ও ২০ ফেব্রুয়ারি খুলনা জেলার উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে।

এ বিষয়ক প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী ম্যারাথনে খুলনা জেলা হতে কমপক্ষে ১০ হাজার জনতা অংশ নেবে বলে আশা করা হয়। পাঁচ কিলোমিটার দূরত্বের ম্যারাথন খুলনা শহরের শিববাড়ি থেকে শুরু হয়ে ফেরিঘাট, ডাকবাংলো, জেলা স্কুল হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। যে কোন বয়সের সুস্থ ও সবল ব্যক্তি স্বেচ্ছায় নাম নিবন্ধন করে ম্যারাথনে অংশগ্রহণ করতে পারবেন। ম্যারাথনে অংশ নিতে www.dhakamarathon.com.bd ওয়েবসাইট হতে রেজিস্ট্রেশন করতে হবে। ওয়েবসাইটে লগইন এর ক্ষেত্রে ইমেইল [email protected] এবং পাসওয়ার্ড হবে freeadmin1। এর পরবর্তী অপশন Add participant পেইজে নিজস্ব ইমেইল ঠিকানাসহ অন্যান্য তথ্য দিয়ে পছন্দ মতো নিজস্ব পাসওয়ার্ড সেট করে নিতে হবে।

রেজিস্ট্রেশন শেষে মোবাইল ফোনের গুগল প্লে-স্টোরের সার্চ অপশনে BSMDM 2021 লিখে ডিজিটাল ম্যারাথনের অ্যাপস ডাউনলোড করে রেজিস্ট্রেশনের সময় পাওয়া ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে ম্যারাথনে অংশ নিতে হবে।

ডিজিটাল ম্যারাথনে অংশগ্রহনের সময় অ্যাপস সম্বলিত ম্মার্টফোনটি অংশগ্রহণকারীর সঙ্গে ইন্টারনেট সংযোগ চালু অবস্থায় থাকতে হবে। ম্যারাথনে অংশগ্রহণ এবং অতিক্রান্ত পথ ও সময়ের হিসাব অ্যাপসের মাধ্যমেই নির্ধারিত হবে। ম্যারাথনে অংশগ্রহণকারীদের অবশ্যই দৌড়ের পোষাক-কেডস পরিধান করে আসতে হবে।

রেজিস্ট্রেশনের বিস্তারিত নিয়মাবলী ‘মিডিয়াসেল, জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা’ ফেসবুক পেজ হতে জানা যাবে।


সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা