সারাদেশ

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলে সাংবাদিকদের নিরাপত্তা এবং পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্দন কর্মসূচি পালন করেছে সাংবাদিক সমাজ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, নিউ এইজের জেলা প্রতিনিধি হাবিব খান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজ উদ্দিন রিপন, আব্দুল গনি আল রুহী, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেফতারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।

প্রসঙ্গত, টাঙ্গাইলের বাসাইলে কাউলজানি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছে। রোববার ৭ ফেব্রুয়ারি সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে।

এসময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে চেয়ারম্যানের পক্ষের লোকজন তাদের বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পেশাগত দায়িত্বপালনে চেয়ারম্যানের পক্ষের লোকজন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে ভর্তি।

সান নিউজ/তুহিন খান/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা