সারাদেশ

ভোলায় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী জব্দ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার তজুমদ্দিনে একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন থেকে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ও কম্বল উদ্ধার করছেন উপজেলা প্রশাসন। পরে উদ্ধার করা সামগ্রী জব্দ করে প্রশাসনের হেফাজতে নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৯-২০ অর্থ বছরে ৪নং চাঁচড়া ইউনিয়ন পরিষদের বরাদ্দের ৩২ বস্তা ত্রাণ সামগ্রী ও ৪ বস্তা কম্বল আত্মসাতের উদ্দেশ্যে ২নং ওয়ার্ডের মধ্য চাঁচড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে রাখে চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদ হোসেন হান্নান। স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে রাত ২টায় তজুমদ্দিন থানার এসআই মনিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলে মালামালগুলো চৌকিদারের হেফাজতে রাখেন। পরের দিন শনিবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা প্রাথমিক বিদ্যালয়ের রুম থেকে মালামালগুলো জব্দ করে প্রশাসনের হেফাজতে নেয়।

এ বিষয়ে জানতে চাইলে চাঁচড়া ১নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, সরকারি মালামালগুলো ইউনিয়ন পরিষদের না রেখে বর্তমান চেয়ারম্যান আত্মসাতের জন্য মধ্য চাঁচড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি রুমে রাখে।

চাঁচড়া ইউনিয়নের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরাক্ষিত মহিলা মেম্বার শামছুন্নাহার জানান, ত্রাণের মালামালগুলো গতকাল শুক্রবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকায় উপজেলা থেকে এনে স্কুলে রাখা হয়েছে। আত্মসাতের অভিযোগটির রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও ভিত্তিহীন।

মধ্য চাঁচড়া প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, স্কুলের রুমের তালা ভেঙ্গে ত্রাণের মালামালগুলো স্কুলে রাখা হয়েছে। তালা ভাঙ্গার বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে কিনা এমন প্রশ্নের কোন উত্তর দিতে পারেননি প্রধান শিক্ষক।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম বলেন, স্কুলের তালা ভাঙ্গার বিষয়টি আমাকে কেউ জানায়নি আপনার কাছেই শুনলাম। চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের বলেন, চেয়ারম্যান হান্নান সরকারি মালামাল ইউনিয়ন পরিষদে না রেখে আত্মসাতের জন্য স্কুলের রুমে রাখেন।

চাঁচড়া ইউনিয়নের চেয়ারম্যান ও চাঁচড়া ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন হান্নান বলেন, তজুমদ্দিন থেকে আনা ত্রাণের সামগ্রীগুলো বহনকৃত গাড়ির ড্রাইভার পরিষদ বন্ধ পেয়ে স্কুলের মাঠে রেখে গেলে স্থানীয় ইউসুফ সিকদার মালামালগুলো স্কুলের একটি রুমে রাখেন। আমার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়া ও তার বড়ভাই শামছু মাষ্টার রাজনৈতিক ফায়দা লুটতে এমন নাটক সাজিয়েছেন।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) এনায়েত হোসেন বলেন, চাঁচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের মিয়া স্কুলের রুমে মালামাল রাখার বিষয়টি জানালে ফোর্স পাটিয়ে ত্রাণ সামগ্রীগুলো চৌকিদারের হেফাজতে রাখা হয়। পরেরদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ সামগ্রী জব্দ করে উপজেলায় নিয়ে আসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা বলেন, শনিবার সকালে স্কুলের একটি রুম থেকে ত্রাণের মালামাল জব্দ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা