সারাদেশ

মহিলা ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অসহায়ের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : ভোলার মনপুরা উপজেলা পরিষদের সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার রেবুর বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় অসহায় মানুষের জমি দখলের অভিযোগ উঠেছে।

জমি দখল ও নির্যাতনসহ নানা অনিয়মের প্রতিবাদে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনপুরা উপজেলার হাজিরহাট বাজারের উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ভুক্তভোগী কয়েক'শ নারী-পুরুষ মানববন্ধন করেছে।

এসময় ভুক্তভোগীরা জানায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু ক্ষমতার প্রভাব দেখিয়ে তার ভাই ও ভাতিজাদের দিয়ে অসহায় মানুষের জমি দখল করে নিচ্ছে। কেউ এর প্রতিবাদ করলে তাদেরকে ক্যাডার দিয়ে তাদের মারধর করে মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেন।

ভুক্তভোগী হাজিরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের চরযতিন গ্রামের আব্দুল খালেকের স্ত্রী জাহানারা বেগম জানায়, তার স্বামী ১৩ বছর আগে দুইটি ছেলে রেখে মারা যায়। মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু ও তারা একই বাড়িতে থাকেন। তার দুই ছেলে ঢাকায় কাজ করেন। গত কয়েক বছর ধরে তাদেরকে ওই বাড়িতে উৎখাত করার পাঁয়তারা করে আসছে মহিলা ভাইস চেয়ারম্যান রেবু। ওই বাড়িতে তার স্বামীর ক্রয়কৃত ৪৮ শতাংশ জমি দখল করতে ভাইস চেয়ারম্যান রেবু তাদেরকে হামলা, মামলাসহ বিভিন্ন হয়রানি করে আসছে।

সর্বশেষ গত মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) রেবুর ভাই ইব্রাহীম ও বোনের ছেলে আকাশ জাহানারার ঘরে তালা দিতে যায়। এ সময় সে বাধা দিলে ভাইস চেয়ারম্যান রেবু, তার বোন ইরানী ও লাভলী, বোন জামাই রুবেলসহ ১০-১২ মিলে তাকে মারধর করতে থাকে। পরে খবর পেয়ে তার আত্মীয় স্বজন তাকে বাঁচাতে ছুটে আসলে তারা ধারালো দা ও লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা করে। তাদের হামলায় জাহানারার ভাতিজা বউ নাজমা বেগম ও রোকেয়া বেগম, ভাইর মেয়ে মাসুমা, নাতিন পারভীন এবং ছোট নাতি সৌহার্দ্য ইসলাম রোয়ান গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, তারা আমাদেরকে মারধর করে উল্টো আমাকেসহ আমার ১৫ জন আত্মীয় স্বজনকে আসামি করে থানায় মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় আমার দুই ভাইর ছেলে মিলন ও ফারুকে আটক করে জেলহাজতে পাঠায় পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে জামিনে মুক্ত করা হয়। এমনকি তাদের অত্যাচারে তার দুই ছেলে বাড়িতেও আসতে পারে না।

একই এলাকার ভুক্তভোগী মো. মিলন ও মো. ফারুক, সালাহউদ্দিন জানায়, তাদের ওয়ারিশী চরযতিন ও চরজ্ঞান মৌজার ৩ একর ৪০ শতাংশ জমি গত ১৫ বছর ধরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু জোরপূর্বক ভোগ দখল করে আসছে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মিমাংশা হলেও সে ক্ষমতার প্রভাব দেখিয়ে তা উপেক্ষা করে আসছে। এমনকি উল্টো আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলা করে হয়রানি করে আসছে। বিষয়টি নিয়ে বিরোধীয় জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে ওই জমিতে ঘর উত্তোলন ও টিউবওয়েল স্থাপন করে আসছে। এবং আমাদেরকে পুলিশি হয়রানি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

এ ব্যাপারে অভিযুক্ত মবপুরা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন আক্তার রেবু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি রাজনীতি করি। তাই আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমার বিরুদ্ধে এসকল ষড়যন্ত্র করে যাচ্ছে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন বলেন, এদের দুই পক্ষের মধ্যে জমি নিয়ে গত কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। আমরা কখনও কারো পক্ষ নিয়ে কাজ করিনি। যে পক্ষেই আমাদের কাছে অভিযোগ নিয়ে আসে আমরা তা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিয়েছি। এখানে কারো পক্ষে নিয়ে কিছু করার সুযোগ নেই। যেটি সত্য সে হিসেবে আমরা ব্যবস্থা নিয়েছি।

সান নিউজ/আইআর/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা