সারাদেশ

সকল মানুষের জন্য ইউনিভার্সেল পেন্ড্রো প্যানেল: এম এ মান্নান 

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ : পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, সরকার থেকে বরাদ্দকৃত সামাজিক নিরাপত্তা বেশিরভাগই সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের পেনশন বাবদ খরচ হয়ে যায়। বঞ্চিত হয় সাধারণ মানুষ । সরকারী কর্মকর্তারা আগে থেকে এটা পেয়ে আসছে। আমরা সেটা চালু রেখেছি। বর্তমানে আমাদের সরকারের পরিকল্পনা আছে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত শারীরিকভাবে ক্ষতিগ্রস্থ, বয়স্ক অথবা বিধবা তাদেরকে পেনশনের মধ্যে অর্ন্তভুক্ত করার একটা পরিকল্পনা রয়েছে।

রোববার (৩১ জানুয়ারি) দুপুরে ৭ কোটি ৪২ লক্ষ টাকা ব্যয়ে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চারতলা বিশিষ্ট প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণ কাজের উদ্ধোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, আমাদের সরকার সকল মানুষের জন্য ইউনিভার্সেল পেন্ড্রো প্যানেল নিয়ে আসার পরিকল্পনা রয়েছে আমরা কাজ শুরু করেছি। অর্থ মন্ত্রনালয়ে পরীক্ষা নিরীক্ষা চলছে। আমরা সমাজের সংবেদনশীল সবাইকে পেনশনের মধ্যে অর্ন্তভুক্ত করবো।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান, অ‌তি‌রিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হায়াতুন নবী, সহকারী পুলিশ সুপার জয়নাল আবেদীন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌৌধুরী, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, তাহির পুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর প্রমুখ।

সান নিউজ/কেবিডি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা