সারাদেশ

নরসিংদী ও মাধবদী পৌর নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : চতুর্থ ধাপের পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে নরসিংদী ও মাধবদী পৌরসভা নির্বাচনে মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। তফসিল অনুযায়ী বুধবার সকাল থেকে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন রিটার্নিং কর্মকর্তারা।

নরসিংদী পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কমল কুমার ঘোষ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক প্রাপ্তরা হলেন- মেয়র পদে আওয়ামী লীগ থেকে আমজাদ হোসেন বাচ্চু (নৌকা), বিএনপি থেকে মো. হারুন অর রশিদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আসাদুল হক (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে (আওয়ামী লীগের বিদ্রোহী) এস এম কাইয়ুম (মোবাইল) প্রতীক পেয়েছেন। এছাড়া নরসিংদীতে ৯টি ওয়ার্ডের বিপরীতে ৪২ জন প্রার্থী সাধারণ ওয়ার্ডে এবং ১০ জন প্রার্থী সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার ৯৯ হাজার ৪৫৪ জন। এর মধ্যে পুরুষ ৪৯ হাজার ১৫৭ ও নারী ৫০ হাজার ২৯৭ জন।

অপরদিকে, মাধবদী পৌরসভা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন।

মেয়র পদে প্রতীকপ্রাপ্তরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বর্তমান মেয়র মো. মোশাররফ হোসেন প্রধান মানিক (নৌকা), বিএনপি থেকে মো. আনোয়ার হোসেন আনু (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. মনির হোসেন শামমি (হাতপাখা) এবং স্বতন্ত্র প্রার্থী ফরিদা ইয়াসমিন (মোবাইল)। এখানে ১২টি ওয়ার্ডে সাধারণ ওয়ার্ডে মোট ৩৩ জন এবং সংরক্ষিত ওয়ার্ডে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারি এ দুটি পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মেছবাহ উদ্দিন জানান, আগামী ১৪ ফেব্রুয়ারি নরসিংদী ও মাধবদী পৌরসভার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মাধবদী পৌরসভায় মোট ভোটার ৩২ হাজার ৪৮৩ জন। এরমধ্যে পুরুষ ১৭ হাজার ১৬৫ জন ও নারী ১৫ হাজার ৩১৮ জন।
এরমধ্যে নরসিংদী পৌরসভায় ব্যালটে ও মাধবদী পৌরসভায় ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এসআই/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা