সারাদেশ

পাবনায় মেয়র প্রার্থী শরীফের নির্বাচনী ইশতেহার ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, পাবনা : আগামী ৩০ জানুয়ারি পাবনা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে নাগরিক মঞ্চ সমর্থিত স্বতন্ত্র মেয়র প্রার্থী, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান ২২ দফা সম্বলিত নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছেন। এ উপলক্ষে বীণাবাণী সিনেমা হলের সামনে মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় নির্বাচনী প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

নাগরিক মঞ্চের আহ্বায়ক ইদ্রিস আলী বিশ্বাসের সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড জাকির হোসেনের পরিচালনায় শুরুতেই স্বাগত বক্তব্য ও নির্বাচনী ইসতেহার ঘোষণা করেন নাগরিক মঞ্চ সমর্থিত মেয়র প্রার্থী শরীফ উদ্দিন প্রধান।

ঘোষিত ইসতেহারে তিনি উল্লেখ করেন, পৌরকর বৃদ্ধি না করা, মশক নিধন, রাস্তা প্রশস্তকরণ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, পাবনা টাউন হল সবার জন্য উন্মুক্ত, সর্বোচ্চ ভাড়া ১ হাজার টাকা, পৌরসভার বেদখল সম্পত্তি উদ্ধার, পর্যাপ্ত পাবলিক টয়লেট স্থাপন, অন্নদাগোবিন্দ পাবলিক লাইব্রেরি, জেলা ক্রীড়া সংস্থা, রাইফেল ক্লাব, বনমালী শিল্পকলা একাডেমী সাধারণের জন্য উন্মুক্ত করা, জলাবদ্ধতা দূরীকরণ, সকল রাস্তা ও আবাসিক এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, ভূমিদস্যুর কবলে থাকা নাগরিকদের সহযোগিতা ও প্রতিরোধ, প্রধান সড়কের যানজট নিরসন, ডিভাইডার নির্মাণ, মসজিদ, মন্দির সংস্কার, আরিফপুর, বালিয়াহালট, শালগাড়িয়া ও চকছাতিয়ানী গোরস্থানের সৌন্দর্যবৃদ্ধি ও উন্নয়ন, পৌর এলাকার সকল ঈদগাঁ, মন্দির ও শশ্মানের উন্নয়ন, পৌরএলাকার ১৫ ওয়ার্ডের পঞ্চায়েত গঠন করে চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক নির্মূলের ব্যবস্থা, আধুনিক বিনোদন কেন্দ্র ও শিশুপার্ক নির্মাণ, বন্ধন কমিউনিটি সেন্টার পুনঃনির্মাণ করে আধুনিকায়ন করা, পৌরসভার সকল টেন্ডার প্রক্রিয়ায় সকল ঠিকাদারের অংশগ্রহণ ও পৌরএলাকায় সুপেয় পানি সরবরাহে অগ্রণী ভূমিকা থাকবে।

সম্মেলনে বক্তারা আসন্ন নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পৌর এলাকার কয়েকটি স্থানে বিশৃংখলার সম্ভাবনা জানিয়ে বলেন, নির্বাচনী পরিবেশ বজায় রাখতে অতিরিক্ত বিজিবিসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্য মোতায়েনের দাবী জানান। একই সাথে তারা বেশ কয়েকটি অনিয়ম উল্লেখ করে বলেন, প্রকাশ্য নৌকার ভোট চাওয়া এবং প্রার্থীর সাথে বিভিন্ন গণসংযোগে থাকা স্কুল শিক্ষকদের কয়েকটি কেন্দ্রে সহকারী প্রেসাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। দ্রুত তাদের প্রত্যাহারের দাবী চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয়া হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাটমোহর উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাষ্টার, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, নাগরিক মঞ্চের উপদেষ্টা সুলতান আহমেদ বুরোসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন গণমাধ্যমে প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সান নিউজ/এসআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা