সারাদেশ

বিলাইছড়িতে বিপুল অস্ত্র গোলাবারুদ উদ্ধার, আটক ৭

এম.কামাল উদ্দিন, রাঙামাটি : জেলার প্রত্যন্ত দুর্গম বিলাইছড়িতে বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গত ২ দিনের অভিযানে এই সব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৭ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

বিলাইছড়ি থানা সূত্রে জানা যায়, ফারুয়া আর্মি ক্যাম্প এলাকাধীন নতুন পাড়া নামক এলাকা হতে যৌথবাহিনীর অভিযানের অস্ত্রসহ ৭ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আটককালে তাদের কাছ থেকে ৬টি একনালা বন্দুক, ২টি ধারালো চাকু ৮টি একনালা বন্দুকের সীসার কার্তুজ ও ২টি সীসার বিস্ফোরক ধাতব পদার্থ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, চাইলাগ্য ত্রিপুরা(৬৮), বিশ্বমনি ত্রিপুরা (৪৪), বলিরাম ত্রিপুরা (৪৫), বীরমনি ত্রিপুরা(৩৭), জীবন ত্রিপুরা(২৬), বীর বাহাদুর ত্রিপুরা(২৫) ও লক্ষণ ত্রিপুরা(৩০)। সন্ত্রাসী বীর বাহাদুর ত্রিপুরার বাড়ি রাঙামাটি জেলার রাজস্থলী বাকি ৬ জনের বাড়ি বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলায়। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে,এইসব অস্ত্রধারী সন্ত্রাসীরা জেএসএস সন্তু লারমা গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পাহাড়ে এই সকল অস্ত্র দিয়ে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে।

পুলিশ সুপার কার্যালয়ের গোপনীয় শাখা ডিআইও ওয়ান মোঃ নজিব উল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অনেক কষ্টের বিনিময়ে এই অভিযান সফল হয়েছে।

বিলাইছড়ি থানা ও বিলাইছড়ি সেনা জোন এবং ফারুয়া আর্মি ক্যাম্পের সহযোগিতায় অভিযান পরিপূর্ণভাবে সফল করা সম্ভব হয়েছে। আঞ্চলিক দলের এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে ওই সব এলাকায় অবৈধ অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত তাদের ব্যাপারে বিলাইছড়ি থানায় অস্ত্র মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/কেইউ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা