সারাদেশ

মেহেরপুরে গ্রামীণ মেলার আয়োজন

আকতারুজ্জামান, মেহেরপুর : হারিয়ে যাওয়া গ্রামীণ ঐতিহ্য তরুণদের মাঝে ছড়িয়ে দিতে মেহেরপুরে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলা। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষির্কী উদযাপন উপলক্ষে এ আয়োজন করেছে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ।

শনিবার (৯ জানুয়ারি) সকাল থেকে গ্রামীণ পরিবেশে হারিয়ে যাওয়া বিভিন্ন উপকরণের পসরা সাজিয়ে বসেছেন নারীরা। হারিয়ে যাওয়া পিঠা, বিভিন্ন ধরনের শাকসবজি, খাবার ও নানা ধরনের বাসনপত্র রয়েছে বিভিন্ন স্টলে। এদিন দুপুরে ভার্সুয়ালের মাধ্যমে সংযুক্ত থেকে মেলার উদ্বোধন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানের সভাপতিত্বে পুলিশ সুপার এস এম মুরাদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার খাঁ, জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এড. ইব্রাহিম শাহীন প্রমুখ।

মেলা দেখতে ভীড় জমিয়েছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। হারিয়ে যাওয়া বিভিন্ন উপকরণ ও পিঠাপুলির সঙ্গে পরিচিত হতে পেরে খুশি তরুণরা। প্রতিবছর এ ধরনের আয়োজনের দাবি নতুন প্রজন্মের।

সান নিউজ/এজে/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা