সারাদেশ

মনপুরায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি, ভোলা : করোনার প্রভাবে বিশ্বের প্রভাবশালী ধনী রাষ্ট্রগুলোর অর্থনীতি যখন নিম্নগামী সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে করোনার মধ্যে বাংলাদেশ দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে এটা একটা জোটের (বিএনপি-জামায়াত) সহ্য হয় না তারা ভেতরে ভেতরে দেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে ষড়যন্ত্র করছে। ওই জোটের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশ ও বঙ্গবন্ধু এক সুতায় গাঁথা।

বুধবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় নবনির্মিত আধুনিক ৪ তলা ডাকবাংলো ভবন উদ্বোধন ও হলরুমে উপজেলা আ’লীগের নেতৃবৃন্ধের সঙ্গে মতবিনিময় সভার প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সর্ম্পকিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এম.পি।

এছাড়াও এম.পি জ্যাকব ১নং মনপুরা, হাজিরহাট, উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে ২ হাজার দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন। এদিকে দুপুর ১১ টায় আ’লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম নুর হাফেজ মিয়ার কবর জেয়ারত করেন। পরে দুপুর সাড়ে ১২ টায় দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে মনপুরা দখিনা হাওয়া সী-বিচ পরিদর্শন করেন এম.পি জ্যাকব।

এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শেলিনা আকতার চৌধুরী, আ’লীগ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, আ’লীগ সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অলি উল্লা কাজল, ইউপি চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর, ইউএনও মোঃ শামীম মিঞা, ওসি সাখাওয়াত হোসেন, আ’লীগ যুগ্ন সম্পাদক মোশারেফ হোসেন মজনু ফরাজী, আ’লীগ সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, যুবলীগ সম্পাদক মনিরুজ্জামান মনির, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, সম্পাদক গিয়াস উদ্দিন আযম, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

সান নিউজ/আইআর/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা