সারাদেশ

দেশে প্রথম ক্লিয়ার ওয়েস্ট মেশিন স্থাপিত

নিজস্ব প্রতিনিধি, কেরানীগঞ্জ : ঢাকার কেরানীগঞ্জে স্থাপিত হয়েছে দেশের প্রথম ক্লিয়ার ওয়েস্ট মেশিন। এ মেশিনের মাধ্যমে সবধরনের ময়লা আবর্জনা বর্জ্য নিমিষেই ছাই হয়ে যাবে।

কেরানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে পরীক্ষামূলকভাবে এটি জিনজিরা ইউনিয়নের মনুবেপারির ঢাল এলাকায় বসানো হয়েছে। সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনায় এই ইকো ওয়েস্ট মেশিন থেকে বের হবে গ্রিন ওয়েস্ট বা ছাই। এই ছাই ব্যবহার করা যাবে সিমেন্ট ও ব্লক ইট তৈরিতে।

মালয়েশিয়ায় তৈরি এই ক্লিয়ার ওয়েস্ট মেশিনে কোনো প্রকার শব্দ ও ধোঁয়া তৈরি হবে না। মেশিনের টেকনোলজি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে শুধুমাত্র ২ জন ব্যক্তি এটি অপারেট করতে পারেন। পরিবেশবান্ধব এ মেশিন চালাতে কেবল সীমিত পরিসরে বিদ্যুতের প্রয়োজন হবে। মেশিনে বর্জ্য ঢোকানোর পর ৫টি ধাপে পরিশোধিত হয়ে নিমিষেই ছাই হয়ে যাবে।

সরেজমিন দেখা যায়, মনুবেপারির ঢাল এলাকায় ঢাকা পল্লী বিদ্যুৎ-৪ এর প্রধান কার্যালয়ের পাশে ওয়েস্ট টু ক্লিন প্রকল্পের জন্য সুসজ্জিত একটি ইয়ার্ড বানানো হয়েছে। ভবনের ভেতরে স্থাপন করা হয়েছে মেশিনটি। কিছুদিন আগেও এই স্থানে ছিল ময়লা আবর্জনার বিশাল স্তূপ।

ঢাকা-৩ আসনের এমপি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদের উদ্যোগে আবর্জনার স্তূপ পরিষ্কার করে সেখানে স্থাপিত হয়েছে ক্লিয়ার ওয়েস্ট মেশিন। পার্কার বাংলাদেশ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়া থেকে আনা হয়েছে ওই মেশিন।

উদ্যোক্তারা জানান, এখানে স্থাপিত মেশিনটি দিয়ে দিনে আড়াই টন বর্জ্য ডিকম্পোজ বা রিসাইকেলিং করা যাবে। ল্যান্ডফিল্ডে বর্জ্য ব্যবস্থাপনাকালে মিথাইল গ্যাসসহ দুর্গন্ধে ছেয়ে যায়, যা পরিবেশ দূষণ করে। তাছাড়া ল্যান্ডফিল্ডে বর্জ্য ব্যবস্থাপনায় খরচও বেশি। কিন্তু ক্লিয়ার ওয়েস্ট মেশিনে বর্জ্য ব্যবস্থাপনায় খরচ অনেক কম।

কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ বলেন, এ মেশিনটি পরিবেশবান্ধব ও খরচ কম। এখান থেকে যে ছাই পাওয়া যাবে তা দিয়েই এর খরচ উঠে আসবে। এ মেশিনে সফলতা আসলে পর্যায়ক্রমে কেরানীগঞ্জের ১২টি ইউনিয়নে এ মেশিন স্থাপন করা হবে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা