সারাদেশ

রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে প্রাণ গেল দুই তরুণের

নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণায় বেড়াতে গিয়ে ঝর্ণার গভীর পানিতে ডুবে অপু চন্দ্র দাশ (২৪) ও প্রীতম দেব নাথ (২৩) নামে দুই যুবকের প্রাণ গেল।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত প্রীতম দেব নাথ খাগড়াছড়ি সদরের রুখাই চৌধুরী পাড়ার মৃত দুলাল দেবনাথের ছেলে এবং অপু চন্দ্র দাশ লক্ষীপুরের সদর উপজেলা ভাঙ্গাখা গ্রামের বাসিন্দা দেবব্রত দাশ। অপু লক্ষীপুরের মাদানে মামা বাড়িতে থাকতো।

স্থানীয় সুত্রে জানা গেছে, রিছাং ঝর্ণার উপরে দিকে আরেকটি ঝর্ণা রয়েছে। যেটি অনেক গভীর ও দুর্গম। বৃহস্পতিবার দুপুরের দিকে দুই যুবক ওই ঝর্ণায় গোসল করতে যায়।

এ সময় ঝর্ণার পানিতে ডুবে তাদের মৃত্যু হয়। বিকেলের দিকে স্থানীয় একজন পানিতে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে সেনাবাহিনীর সহায়তায় মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলীর নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহত অপু চন্দ্র দাশ‘র বন্ধু সোহেল এ প্রতিনিধিকে মুঠোফোনে জানান, স্বপ্নীল নামে এক ছাত্রের মায়ের বাবার বাড়ি খাগড়াছড়িতে বেড়াতে আসে অপু চন্দ্র দাশ। সেখান থেকেই স্বপ্নীলের মামা প্রীতম দেব নাথ‘র সাথে রিছাং ঝর্ণায় বেড়াতে যায় অপু।

এ ঘটনাকে অনাকাঙ্খিত মন্তব্য করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এর আগেও গেল ৬ সেপ্টেম্বর বন্ধুদের সঙ্গে ঘুরতে এসে রিছাং ঝর্ণার গভীর পানিতে ডুবে মলাই জ্যোতি চাকমা (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত মলাই জ্যোতি চাকমা পুলিশ কনস্টেবল জগত বন্ধু চাকমার ছেলে। সে খাগড়াছড়ি পুলিশ লাইনস্ স্কুলের ৮ম শ্রেণির ছাত্র।

সান নিউজ/এএম/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা