সারাদেশ

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ : হবিগঞ্জ প্রেসক্লাবের ২০২০ মেয়াদের বার্ষিক সাধারণ সভা এবং ২০২১ সালের নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকালে ক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ইসমাঈল হোসেনের সভাপতিত্বে সভায় সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক সায়েদুজ্জাম্মান জাহির। এ সময় নব নিবার্চিত কমিটি অভিনন্দন ও শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সকল সদস্যরা।

পরে সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ, রুহুল হাসান শরীফ, হারুনুর রশীদ চৌধুরী, মোহাম্মদ নাহিজ, গোলাম মোস্তফা রফিক, শোয়েব চৌধুরী, নির্মল ভট্টাচার্য্য রিংকু, চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ,সৈয়দ রাসেল চৌধুরী, এখলাছুর রহমান খোকন, শফিকুল আলম চৌধুরী, শ্রীকান্ত গোপ, রাশেদ আহমদ খান, আলমগীর খান, এমদাদুল ইসলাম সোহেল, আব্দুল হালীম প্রমুখ।

সভায় সর্বসম্মতিক্রমে সাধারণ সম্পাদকের রিপোর্ট ও আয়-ব্যয়ের হিসাব সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়। সভায় বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পেশ করেন ক্লাবের সহযোগী সদস্য বাদল রায়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রউফ সেলিম ও গীতা পাঠ করেন শ্রীকান্ত গোপ।

২০২১ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নিবার্চিত নেতৃবৃন্দ হলেন- সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ (চ্যানেল আই ও বাংলাদেশ প্রতিদিন), সহ-সভাপতি নির্মল ভট্টাচার্য্য রিংকু (দৈনিক সবুজ সিলেট), সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ (মাছরাঙা টিভি), সহ-সাধারণ সম্পাদক শাকিল চৌধুরী (একাত্তর টিভি), কোষাধ্যক্ষ ফয়সল চৌধুরী (দৈনিক বাংলাদেশের খবর), দপ্তর ও প্রকাশনা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর (দৈনিক আজকের হবিগঞ্জ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মঈন উদ্দিন আহমেদ (দৈনিক হবিগঞ্জের মুখ), সদস্যরা হলেন- শামীম আহছান (দৈনিক খোয়াই), রুহুল হাসান শরীফ (ইউএনবি), শফিকুল আলম চৌধুরী (দৈনিক ভোরের কাগজ), রাসেল চৌধুরী (দৈনিক সমকাল), প্রদীপ দাশ সাগর (যমুনা টিভি), মো. ছানু মিয়া (মোহনা টিভি), আব্দুল হালীম (এটিএন বাংলা), ফজলে রাব্বী রাসেল (দৈনিক হবিগঞ্জের জননী), পদাধিকারবলে সদস্য ২০২০ মেয়াদের বিদায়ী সভাপতি মো. ইসমাইল হোসেন (দৈনিক স্বদেশবার্তা) ও বিদায়ী সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির (আরটিভি)।

সান নিউজ/এফসি/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা