সারাদেশ

শরীয়তপুর পৌরসভার একমাত্র নারী কাউন্সিলর প্রার্থী শোভা রানী

নিজস্ব প্রতিনিধি, শরীয়তপুর : আগামী ১৬ জানুয়ারি শরীয়তপুর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল ও যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে শরীয়তপুর পৌরসভার সাধারণ আসনে কাউন্সিলর পদে একমাত্র নারী প্রার্থী হিসেবে ৭নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বীতা করছেন, সাবেক কমিশনার, সমাজ সেবিকা ও নারী নেত্রী শোভা রানী দাস। পৌর এলাকায় নির্বাচনী আমেজ শুরু হয়েছে। অন্যান্য প্রার্থীদের মতো শোভা রানী দাসও ভোটারদের দৃষ্টি আর্কষণ করে চলছেন।

জানা গেছে, শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শোভা রানী দাস ইতিপূর্বে ৭নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় কমিশনার নির্বাচিত হয়ে প্রায় ৭ বছর দায়িত্ব পালন করেছেন। এরআগে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে মেম্বার ছিলেন তিনি। পৌরসভা গঠনের পূর্বে একই এলাকা থেকে তুলাসার ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনে মেম্বার ছিলেন তিনি। এছাড়াও তার প্রায়ত স্বামী মাখন লাল দাস শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার ছিলেন।

এ ব্যাপারে শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের অনেকেই বলেন, শরীয়তপুর পৌরসভার সাধারণ আসনে একমাত্র নারী কাউন্সিলর প্রার্থী শোভা রানী দাস ব্যাপক আলোচনায় ও জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি একজন সমাজ সেবিকা। অতীতে তিনি ও তার প্রয়াত স্বামী মাখন লাল দাস পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। তার ছেলেরাও (গোপাল দাস, গৌতম দাস, উত্তম দাস) বিভিন্ন ভাবে মানুষের কল্যাণে কাজ করে চলছেন। তাই আমরা অতীতে তার পাশে ছিলাম, বর্তমানে আছি ও ভবিষ্যতেও থাকবো।

এ ব্যাপারে কাউন্সিলর প্রার্থী শোভা রানী বলেন, আমি নির্বাচনে ৭নং ওয়ার্ডের ভোটার ও জনগন এবং দলীয় নেতাকর্মীদের আর্শিবাদ ও সমর্থন কামনা করছি। একই সাথে শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র আর্শিবাদ কামনা করছি। আমি যদি নির্বাচিত হতে পারি ৭নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো।

আরও জানা গেছে, শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শোভা রানী দাস আওয়ামী লীগ রাজনৈতিক পরিবারের একজন গর্বিত সদস্য। তিনি নিজে শরীয়তপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কমিশনার ছিলেন। তার প্রায়ত স্বামী মাখন লাল দাস ৭নং ওয়ার্ডের কমিশনার ছিলেন। তার বড় ছেলে গোপাল চন্দ্র দাস বর্তমানে ২য় বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য ছিলেন তিনি।

আরেক ছেলে গৌতম দাস বর্তমানে ২য় বারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য। এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সদস্য ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের স্কুল বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

অপর আরেক ছেলে উত্তম দাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের পদার্থ বিজ্ঞান বিভাগ কমিটির আহবায়ক ছিলেন। বর্তমানে খাদ্য বিভাগের একজন পরিদর্শক। এছাড়াও খাদ্য পরিদর্শক সমিতির ঢাকা বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তিনি। তার ছেলেরাও বিভিন্ন ভাবে মানুষের কল্যাণে কাজ করে চলছেন। একান্ত সাক্ষাৎকারে শোভা রানী দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/এসা/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা