সারাদেশ

ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বেইলি ব্রিজ ভেঙে মালবোঝাই ট্রাক খালে পড়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় দুই লক্ষাধিক মানুষের।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে অতিরিক্ত মাল বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সংযোগ সেতুটি ভেঙে যায়।

সড়ক বিভাগ ও স্থানীয়রা জানায়, জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার বিজিবি ১১ ব্যাটালিয়ন হেড কোয়ার্টার সংলগ্ন নাইক্ষ্যংছড়ি খালের উপরে স্থাপিত বেইলি ব্রিজ (স্টিল) ভেঙে মালবোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় ব্রিজটি বিকট শব্দে ভেঙে পড়ে। এ সময় মাল বোঝাই ট্রাকটি খালের নিচে পড়ে যায়। তবে গাড়ির চালক আহত হলেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী মাদ্রাসাছাত্র মামুন বলেন, বেইলি ব্রিজটি ভেঙ্গে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি উপজেলার সঙ্গে গর্জনিয়া-কচ্ছপিয়া ও বাইশারী ইউনিয়নের প্রায় দিই লক্ষাধিক মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সংযোগ সেতুটি এই অঞ্চলের মানুষের একমাত্র চলাচলের পথ। শিক্ষার্থী, ব্যবসায়ী এবং কৃষক সবাই চরম ভোগান্তিতে পড়েছে সেতুটি ধসে পড়ায়। দ্রুত সেতুটি পুনস্থাপনের দাবি জানাচ্ছি।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালের দিকে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই বেইলি ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ভারি যানবাহন চলাচল করায় ব্রিজটি সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নিয়ন্ত্রণাধীন বেইলি ব্রিজটি ২০১৪ সালের জুলাই মাসে আরও একবার সেতুটি ভেঙে পড়েছিল। পরে জোড়াতালি দিয়ে সেতুটি পুনরায় চালু করা হয়েছিল।

এছাড়া নাইক্ষ্যংছড়ি বিজিবিও জনস্বার্থে বেশ কয়েকবার সংস্কার করে সেতুটি। ২০১৪ সালে ব্রিজটি ভেঙে যাওয়ার পর বিজিবির পক্ষ থেকে ভারি যানবাহন চলাচল না করার জন্য একটি নির্দেশনাও দেয়া হয়েছিল। কিন্তু সেটি পরবর্তীতে আর মানা হয়নি।

এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোসলেহ উদ্দিন জানান, নাইক্ষ্যংছড়ি-গর্জনিয়া সংযোগ বেইলি ব্রিজটি ভেঙে পড়ার খবর পেয়েছি। একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। যত দ্রুত সম্ভব সেতুটি পুনরায় স্থাপন করা হবে। তবে বেইলি ব্রিজটি ভেঙ্গে আরসিসি ব্রিজ নির্মাণের একটি প্রস্তাবনা ইতোমধ্যে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা