সারাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা, সাংবাদিকদের কঠোর আন্দোলনের ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, সিলেট : সিলেটের দৈনিক একাত্তরের কথা’র সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ ও প্রকাশক নজরুল ইসলাম বাবুলসহ সাংবাদিকদের বিরুদ্ধে সিসিক কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রতিবাদে সিলেট জেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।

জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও নিউএজ পত্রিকার সিলেট প্রতিনিধি মনিরুজ্জামান মনিরের পরিচালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আল আজাদ।

তিনি তার বক্তব্যে বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন একটি নিপীড়নমূলক আইন। আমরা শুরু থেকেই এর বিরোধিতা করছি। সাংবাদিকদের বিরুদ্ধে এ আইন প্রয়োগ হবে না বলে আশ্বাস দেয়া হলেও এখন তা’ মানা হচ্ছে না। সিলেটে প্রথম এই আইনে মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক চৌধুরী মুমতাজ আহমদের বিরুদ্ধে।

তিনি বলেন, চৌধুরী মুমতাজ যা লিখেন তা শতভাগ সত্য। দৈনিক একাত্তরের কথা’য় কাউন্সিলর ছালেহ আহমদ সেলিমের অনিয়ম-দুর্নীতির নিয়ে প্রকাশিত সংবাদটিও সত্য। তারপরও যদি প্রকাশিত সংবাদের সঙ্গে তার দ্বিমত থাকে, তাহলে তিনি পত্রিকায় প্রতিবাদলিপি পাঠাতে পারতেন, আমাদের জানাতে পারতেন, আমরা বিষয়টা দেখতাম। তিনি প্রেস কাউন্সিলে যেতে পারতেন। কিন্তু কোন নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন না করে সরাসরি মামলা দায়ের করেছেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, পুলিশ প্রশাসনও কোনো তদন্ত না করেই মামলা গ্রহণ করেছে। অথচ এমন অনেক মামলা আছে, যেগুলোর সঠিক তথ্য প্রমাণ থাকা স্বত্বেও পুলিশ মামলা নেয় না। দিনের পর দিন সাধারণ মানুষকে দ্বারে দ্বারে ঘুরতে হয়।

বক্তারা প্রশ্ন তুলেন, কার মদদে শাহপরাণ থানার পুলিশ মামলা গ্রহণ করেছে? আপনাদের উপরে কি কোনো চাপ ছিলো? আপনাদের উপর বিশ্বাস ও ভরসা রাখব কিভাবে? প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, কোনো বিষয় খতিয়ে না দেখেই সাংবাদিকদের বিরুদ্ধে যেন কোনো মামলা গ্রহণ না করা হয়।

মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের ব্যুরোপ্রধান শাহ দিদার আলম চৌধুরী নবেল।

বক্তব্য রাখেন, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট শহীদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সিলেট বিভাগীয় সমন্বয়ক ও দৈনিক দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক ফখরুল ইসলাম, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক কমিশনের সভাপতি ফয়ছল আহমদ বাবলু, লোক গবেষক ও প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাশ, সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেটের সাধারণ সম্পাদক শংকর দাস, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, উদীচী সিলেটের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, যুগান্তরের স্টাফ রিপোর্টার ইয়াহইয়া মারুফ।

সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, নবনির্বাচিত কোষাধ্যক্ষ ও দৈনিক দেশ’র জেলা প্রতিনিধি মিসবাহ উদ্দীন আহমদ, বর্তমান ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ওলিউর রহমান, নবনির্বাচিত তথ্য ও প্রযুক্তি সম্পাদক, দৈনিক আলোকিত সময়ের সিলেট ব্যুরো প্রধান সুলতান সুমন, নবনির্বাচিত পাঠাগার সম্পাদক ও আমার সংবাদের সিলেট ব্যুরো প্রধান মঞ্জুর হোসেন খান, বর্তমান কার্যনির্বাহী সদস্য সুব্রত দাস, নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য ও সমকাল'র ফটো সাংবাদিক ইউসুফ আলী ও দৈনিক মানবকণ্ঠ'র ফটো সাংবাদিক মিঠু দাস জয়।

মানববন্ধনে সিলেট জেলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের কথা’র মফস্বল সম্পাদক আনন্দ সরকার, সিলেট বেতারের নিজস্ব সংবাদদাতা শফিকুর রহমান চৌধুরী, প্রথম আলো’র ফটোসাংবাদিক আনিস মাহমুদ, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক সজল ঘোষ, যুগভেরীর ফটো সাংবাদিক রনজিৎ কুমার সিংহ, দৈনিক আমাদের নতুন সময়ের ব্যুরো প্রধান আশরাফ চৌধুরী রাজু, একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার ও সান নিউজ২৪ এর নিজস্ব প্রতিনিধি এনামুল কবীর, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার রাশেদুল হোসেন সোয়েব, একাত্তরের কথা’র স্টাফ রিপোর্টার দিব্য জ্যোতি সী, দৈনিক আমাদের অর্থনীতির সিলেট প্রতিনিধি মোখলেছুর রহমান মকলিছ, দৈনিক শ্যামল সিলেটের স্টাফ রিপোর্টার সোহাগ আহমদ ও আতিকুর রহমান নগরী, দৈনিক ভোরের দর্পণের সিলেট ব্যুরো চিফ বাপ্পা মৈত্র, দৈনিক খোলাকাগজের ফটো সাংবাদিক নিজামুল হক লিটন প্রমুখ।

প্রেসক্লাব সদস্য ছাড়া আরও উপস্থিত ছিলেন ডিবিসি নিউজের সিলেট ব্যুরো প্রধান প্রত্যুষ তালুকদার, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের ক্যামেরাপার্সন আহমদ শফী, সংস্কৃতিকর্মী ও দৈনিক সুদিনের সম্পাদক বাদশা গাজী, নিরাপদ সড়ক চাই আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি জহিরুল ইসলাম মিশু, একাত্তরের কথা’র শিক্ষানবীশ রিপোর্টার সরওয়ার হোসেন মেহেদী হাসান, আন্তর্জাতিক বার্তাসংস্থা জুমা প্রেস’র আলোকচিত্রী মো. রাফায়েত হক খান, ফ্রিল্যান্স ফটোসাংবাদিক মো. সাইফুল আমিন, সিলটিভির ক্যামেরাপার্সন কাউছার আহমদ প্রমুখ।

প্রসঙ্গত: গত ২৯ নভেম্বর দৈনিক একাত্তরের কথা পত্রিকায় ‘ভয়ে চুপ উপশহর’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কাউন্সিলর ছালেহ আহমদ সেলিম বাদী হয়ে মামলা করেন।

এজহারে অভিযোগ করা হয়, প্রকাশিত প্রতিবেদনটি সামাজিক যোগাযোগা মাধ্যম ফেসবুকে শেয়ার দিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন লঙ্ঘন করা হয়েছে। একাত্তরের কথা সম্পাদক চৌধুরী মুমতাজ আহমদ, প্রকাশক মো. নজরুল ইসলাম, বার্তা সম্পাদক সাঈদ চৌধুরী টিপু, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোহিদ হোসেন, প্রধান ফটোসাংবাদিক এস এম সুজন, নিজস্ব প্রতিবেদক জিকরুল ইসলামসহ ১৮ জনকে।

সান নিউজ/এক/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা