সারাদেশ

বসুরহাট পৌর নির্বাচন: ৪০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী : আগামী ১৬ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌর সভার নির্বাচন। নির্বাচনে লড়তে মেয়র পদে তিন দলের ৩ জনসহ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৯ জন ও ৩টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেছেন।

মনোনয়ন পত্র দাখিরের শেষ দিন ছিল রোববার (২০ ডিসেম্বর) বিকাল পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, রোববার বিকেল পর্যন্ত যে সকল প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন তারা হলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে মেয়র পদে আবদুল কাদের মির্জা, বিএনপি থেকে কামাল উদ্দিন চৌধুরী, জামাত ইসলাম থেকে মুহাম্মদ মোশাররফ হোসাইন।

পৌরসভার ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ১নং ওয়ার্ড থেকে মো. আনোয়ার হোসেন, সাইফুর রহমান, ২নং ওয়ার্ড থেকে আবুল হোসেন আরজু, আহছান উল্যাহ এ,এস,এম আলমগীর, ৩নং ওয়ার্ড থেকে মাঈন উদ্দীন কচি, নূর হোসাইন, মো. মাহাবুব জামিল, ৪নং ওয়ার্ড থেকে বেলায়েত হোসেন, মাজহারুল হক, ৫নং ওয়ার্ড থেকে হুমায়ুন কবির, কমল কান্তি মজুমদার, হারুন অর রশীদ ৬নং ওয়ার্ড থেকে নূরুল আফছার, জসিম উদ্দীন তালুকদার, মো. আব্দুল মান্নান, আলমগীর হোসেন, আব্দুল আউয়াল মোল্লা, ৭নং ওয়ার্ড থেকে মো. মোস্তফা, মোহাম্মদ ওমর ফারুক, মো. রাসেল, ৮নং ওয়ার্ড থেকে ছায়েদুল হক, নূরনবী সবুজ, এ,বি এম হেলাল উদ্দিন, সফি উল্যাহ চৌধুরী ৯নং ওয়ার্ড থেকে এ.বি.এম ছিদ্দিক, ইকবাল হোসেন মজনু, ছালেহ উদ্দিন।

এছাড়াও ১, ২ ও ৩নং ওয়ার্ডে থেকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী খায়রুন আজম, সালেহা বেগম, রওশন আরা মিলি, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড থেকে মাকসুদা আক্তার রৌশন আক্তার ৭, ৮ ও ৯নং ওয়ার্ড থেকে জোসনা আক্তার ও হাছিনা আক্তার।

দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ ডিসেম্বর, এরপর প্রতীক বরাদ্দ, ১৬ জানুয়ারি নির্বাচন।

সান নিউজ/বুউমু/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা