সারাদেশ

‘দেশের অগ্রগতির জন্য গবেষণা খুবই গুরুত্বপূর্ণ’

নিজস্ব প্রতিনিধি, খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) তিন দিনব্যাপি ৬ষ্ঠ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং (আইসিএমআইইই) ২০২০ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, “দেশের অগ্রগতিতে গবেষণা খুবই গুরুত্বপূর্ণ, এধরণের কনফারেন্স নতুন নতুন গবেষণা ও আইডিয়া সম্পর্কে ধারণা দেয়। বিগত ১৫ বছরে ইঞ্জিনিয়ারিং সায়েন্সের বিপুল অগ্রগতি সাধিত হয়েছে এবং আমাদের জীবনে তার বিপুল প্রভাব রয়েছে। ভবিষ্যতের সকল উন্নয়নের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং এবং ইন্ডাস্ট্রির ভূমিকা হবে গুরুত্বপূর্ণ।

এসময় প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, “আইসিএমআইইই এর ন্যায় আন্তর্জাতিক সম্মেলন নতুন নতুন উদ্ভাবন ও সমস্যা সমাধানের পথ খুলে দেয়। বাংলাদেশ সরকার বিগত কয়েক বছর ধরে গবেষণার ক্ষেত্রে বিপুল অর্থ বরাদ্দ করছে, এটি দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করবে।”

সম্মেলন অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ডঃ মোহাম্মদ আরিফুল ইসলাম এর সভাপতিত্বে বক্তৃতা করেন টেকনিক্যাল কমিটির সচিব প্রফেসর ড. জহির উদ্দিন এবং ধন্যবাদ জ্ঞাপন করে বক্তৃতা করেন সম্মেলন অর্গানাইজিং কমিটির সচিব প্রফেসর ড. সোবাহান মিয়া।

সম্মেলনে মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, এনার্জি ইঞ্জিনিয়ারিং, লেদার, টেক্সটাইল, কেমিক্যাল ও মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয়ের উপর আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও বাংলাদেশের খ্যাতনামা অধ্যাপক, স্বনামধন্য গবেষক ও প্রকৌশলীগণ কর্তৃক মোট ১১ টি কীনোট লেকচার ও ২৬টি প্যারালাল সেশনে ১২৯ টি টেকনিক্যাল পেপার উপস্থাপিত হবে।

উল্লেখ্য, ২০১০ সাল থেকে প্রতি দুই বছর পরপর সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবারের সম্মেলনে অফিসিয়াল স্পন্সর বিআরবি গ্রুপ। এছাড়াও সহযোগিতা করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা শিপইয়ার্ড, হ্যামকো গ্রুপ, সিনকস ইঞ্জিনিয়ারিং, ইয়ামাহা গ্রুপ, চায়না জিও ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, আরএফএল গ্রুপ।

সান নিউজ/কেএ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা