সারাদেশ

মেঘনায় ট্রলারডুবি: আরও ২ লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নোয়াখালী ও ভোলা : নোয়াখালী হাতিয়া উপজেলায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক নারী ও একটি শিশুর মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

শনিবার (১৯ ডিসেম্বর) সকালে ভোলার মনপুরার রামনেওয়াজসংলগ্ন মেঘনা থেকে নারী ও লক্ষ্মীপুরের রামগতির গজারিয়াসংলগ্ন মেঘনায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছে ৫ শিশু বলে জানিয়েছেন হাতিয়ার কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তাহসিনুর রহমান।

মৃতরা হলেন- হাতিয়ার আল-আমিন গ্রামের বাসিন্দা নাছির উদ্দিনের স্ত্রী জাকিয়া খাতুন (৫৫) ও হাতিয়া পূর্ব আজিম নগরের রিয়াজ উদ্দিনের মেয়ে নিহা আক্তার (০১)।

ঘটনায় এখনও নিখোঁজ শিশুরা হল, হাতিয়ার নলেরচর (চানন্দি) ইউনিয়নের আল আমিন গ্রামের নার্গিস বেগম (৪), রুবেল হোসেনের মেয়ে হালিমা বেগম (৫), ভয়ারচর গ্রামের ইলিয়াস উদ্দিনের ছেলে আমির হোসেন (২), ভোলার মনপুরার কলাতলী গ্রামের মাইন উদ্দিনের মেয়ে লামিয়া বেগম (৩) ও একই গ্রামের আব্দুর রহিমের ছেলে আলিফ উদ্দিন (২)।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লে. বিশ্বজিৎ বডুয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর বিকালে বরযাত্রীবাহী ট্রলার ডুবির পর থেকে নিখোঁজ যাত্রীদের উদ্ধারে কোস্টগার্ড হাতিয়ার দুটি ও ভোলার একটি ডুবুরিদল সার্চ এন্ড রেসকিউ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

উদ্ধার অভিযান চলাকালে শনিবার সকালে স্থানীয় জেলেদের সহযোগিতায় ভোলার গজারিয়া মেঘনা নদী থেকে অর্ধগলিত অবস্থায় শিশু নিহা ও পরে মনপুরা থেকে জাকিয়া বেগমের মরদেহ উদ্ধার করা হয়। অপর নিখোঁজদের উদ্ধারে কোস্টগার্ডের অভিযান অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার তাহসিনুর রহমান জানান, শনিবার সকালে ভোলার মনপুরার রামনেওয়াজসংলগ্ন মেঘনা থেকে এক নারীর ও লক্ষ্মীপুর রামগতির গজারিয়া থেকে উদ্ধার হওয়া শিশুর মরদেহ শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ ৫ শিশুর উদ্ধারে কোস্টগার্ড অভিযান অব্যাহত রয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, হাতিয়ার নলের চরের উত্তর আজিমপুর গ্রামের ইব্রাহীম সওদাগরের মেয়ে তাছলিমা আক্তারের (২১) সঙ্গে গত সোমবার মনপুরার ঢালচরের বেলাল মেস্তুরীর ছেলে ফরিদ উদ্দিনের বিয়ে হয়। পরদিন মঙ্গলবার তাছলিমাকে আনুষ্ঠানিকভাবে ট্রলারযোগে বরের বাড়িতে নেয়া হচ্ছিল।

বেলা দেড়টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাটের দক্ষিণ-পশ্চিমে মেঘনার প্রবল স্রোতে ট্রলারটি উল্টে যায়।

সেটি রামগতির টাংকির ঘাটে ভেসে যায়। সেখানে জেলেরা নববধূ তাছলিমাসহ ৫ জনের মরদেহ উদ্ধার করে। পরে হাতিয়ার চানন্দি ঘাটে দুটি মরদেহ পাওয়া যায়। শুক্রবারে একজনের মরদেহ পাওয়া যায়। শনিবার সকালে আরও দুজনের মরদেহ পাওয়া যায়।

সান নিউজ/কেটি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা