সারাদেশ

মাক্স বিতরণের মাধ্যমে বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম): প্রগতিশীল একটি মানবিক সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থা। সংগঠনটি প্রতিষ্ঠাকল থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক করে আসছে দীর্ঘদিন ধরে। তারই ধারাবাহিকতায় বিজয় দিবস উপলক্ষে ফ্রি মাস্ক বিতরণ করে সংগঠনটি।

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রকুভ যেন কমছেই না। শীতকালে এর প্রভাব দিনদিনে বেড়েই চলেছে। সরকার জনগণের নিরাপত্তার কথা বিবেচনা করে বিভিন্ন প্রকার বিধি ও নির্দেশনা দিলেও অনেকে মানছে না এই বিধি নিষেধ ও নির্দেশনাবলী। নেই অনেকের মুখে মাক্স।

বুধবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের একদল চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে মাক্স বিতরণ করে। পথচারীদের মধ্যে যাদের মুখে মাস্ক নেই তাদের মুখে মাক্স পরিধান করিয়ে দেয় তারা। আর যারা অর্ধ-মাক্স পরিধান করেছে তাদেরকে পুনাঙ্গরুপে মাক্স পরিধানে উৎসাহ প্রদান করা হয়।
সকলকে মাক্স পরিধানের উপকার ও অপকার সম্পর্কে অবগত করতে হ্যান্ড মাইকের মাধ্যমে গন প্রচারণা চালায় সংগঠনটির একটি টিম।

ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার স্বেচ্ছাসেবকদের বক্তব্য তারা জনসচেতনতা সৃষ্টি এবং অসচেতন মানুষকে সচেতন করতে সক্রিয়ভাবে কাজ করছে। ডিসেম্বর মাসব্যাপী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় এই কর্মসূচী বাস্তবায়ন ও চলমান থাকবে বলে জানান তারা।

এসময় উপস্থিত ছিলেন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়, সংগঠনটির সদস্য আসলাম আসাদ, মাহমুদুল হাসান, আনিকা, বিউটি, আবিদা, রিয়াদ, বাধন, ইয়াসির আরাফাত, পিন্টু প্রমুখ।

সান নিউজ/ওজি/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা