সারাদেশ

মামলায় এনআইডি’র ব্যবহার বাধ্যতামূলক চান নিম হাকিম

নিজস্ব প্রতিনিধি, ঝালকাঠি : আদালতে মামলা দায়েরে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ব্যবহার বাধ্যতামূলক করার দাবি তুলেছেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আব্দুল হাকিম মন্ডল ওরফে ড. নিম হাকিম। একটি মিথ্যা মামলায় দুই বছর ভোগান্তির পর অব্য‍াহতি পেয়ে রোববার (১৩ ডিসেম্বর) ঝালকাঠি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ঝালকাঠির বাদল চন্দ্র মন্ডল (৪৫) নামে এক ব্যাক্তি ভুয়া ঠিকানা ব্যবহার করে তার নামে ৬ লাখ টাকা প্রতারণার অভিযোগে ২৯ অক্টোবর ২০১৮ ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা (নং সিআর ২১৭/১৮) দায়ের করে। মামলায় ড. নিম হাকিমের স্বাক্ষরিত একটি ভুয়া চুক্তিপত্র আদালতে দাখিল করা হয়।

ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. নিম হাকিমের বিরুদ্ধে সমন জারি করেন। মামলার কথিত ভুয়া বাদী কৌশলে সমন চাপা দিয়ে পরবর্তিতে গ্রেফতারি পরওয়ানা জারি করাতে সক্ষম হন। তিনি গত ১২ ফেব্রুয়ারি ঝালকাঠির আদালতে আত্মসমর্পন করে জামিন লাভ করেন।

আদালত থেকে মামলার কাগজপত্র সংগ্রহ করে খো‍ঁজ নিয়ে জানেন নবগ্রাম গ্রামে বাদল চন্দ্র মন্ডল নামে কোন লোক নেই। তবে ঝালকাঠি শহরের মহিলা কলেজ সড়কে বাদল চন্দ্র মন্ডল রয়েছেন এবং তিনিই মিথ্যা ঠিকানা ব্যবহার করে এ মামলা করেছেন।

ড. নিম হাকিম বলেন, তার প্রতিষ্ঠিত নিম অর্গানিক কোম্পানীর পণ্য জনপ্রিয় হওয়ায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। এসব পণ্য নকল করে বিভিন্ন দেশে বিক্রি করে আসছিল ঢাকার মগবাজার এলাকার ব্যবসায়ী মাহবুবুর রহমান এবং ঢাকায় অবস্থানরত ভারতীয় নাগরিক রাসেন্দ্রা সিং ভবানী ঠাকুর। তিনি তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা দায়ের করলে সিআইডি পুলিশ ওই দুই ব্যাক্তির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ মামলায় মাহবুবুর রহমান এবং রাসেন্দ্রা সিং ভবানী কিছুদিন হাজতবাস করে জামিনে মুক্তি পেয়ে ঝালকাঠিতে ভুয়া বাদী বানিয়ে ৬ লাখ টাকা আত্মসাতের মিথ্যা মামলা দায়ের করান।

মামলায় যেদিন তাকে ঝালকাঠি এসে বাদল মন্ডলের কাছ থেকে ৬ লাখ টাকা নেয়ার তারিখ দেখানো হয়েছে সেদিন তিনি ইন্দোনেশিয়ায় ছিলেন। ঘটনার সময় তিনি বিদেশ থাকার প্রমাণসহ আদালতে হাজির হয়ে ফৌজদারী কার্যবিধির ২৪১ (ক) ধারা অনুযায়ী মামলার অভিযোগ থেকে অব্যাহতির প্রার্থনা করলে ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক এ.এইচ.এম ইমরানুর রহমান ডা. নিম হাকিমকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

ড. নিম হাকিমের দাবি আদালতে মামলা দায়েরের সময় যদি বাদির জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রহণ করা হতো তাহলে তিনি হয়রানীর শিকার হতেন না।

সংবাদ সম্মেলনে তিনি দাবি জানান, যেহেতু সরকার ডিজিটাল বাংলাদেশ কার্যক্রম শুরু করেছে তাই প্রতিটি আদালতে মামলা নেয়ার সময় জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ব্যবহার করা হলে মিথ্যা ও হয়রানীমূলক মামলায় সাধারণ জনগণের হয়রানি অনেকাংশে বন্ধ হতো।

সান নিউজ/আরকে/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা