সারাদেশ

পাবনায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : পাবনায় অটোরিক্সার গ্যারেজ দেওয়াকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার নিয়ে বকুল হোসেন শেখ (৪৩) নামে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নিহতের আত্মীয় স্বজন ও এলাকাবাসী।।

শনিবার (১২ ডিসেম্বর ) দুপুর ১২টায় হাজার হাজার শুভাকাঙখী নিয়ে শহরের অনন্ত বাজার থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বকুল হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে শ্লোগানে মুখরিত হয় পুরো শহর।

বিক্ষোভ মিছিলে নিহত বকুলের বাবা দুলাল শেখসহ আত্মীয়স্বজন এলাকাবাসী উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিলে হত্যাকারিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ অনন্ত বাজার এলাকায় অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে প্রশাসনের নিকট আকুল আবেদন জানানো হয়।

নিহত বকুল সদর উপজেলার দোগাছি ইউনিয়নের দক্ষিণ মচন্দ্রপুরের দুলাল শেখের ছেলে। ৭ নং ওয়ার্ড ইউপি সদস্য, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন। পেশায় সে একজন ঠিকাদার।

উল্লেখ্য, এলাকায় আধিপত্য ও চাঁদা নিয়ে মকসেদ আলীর সঙ্গে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছিল। এরপর অনন্ত মোড়ের সিএনজি - অটোরিক্সায় বেপরোয়াভাবে চাঁদা আদায়ের বিপক্ষে অবস্থান নেয়। মোড়ে যানজট সৃষ্টি না হয় সেই কারণে গ্যারেজ সারাতে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করার বিষয়ে মতামত দেন নিহত বকুল মেম্বর। সেটাই হলো তার জীবনের কাল।

শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় অনন্ত বাজারে দাঁড়িয়ে থাকা অবস্থায় মকসেদ বাহিনীর সন্ত্রাসীরা এলোপাথারীভাবে কুপিয়ে হত্যা করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়।

সান নিউজ/আরএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা