সারাদেশ

পৌর নির্বাচন : সাঁথিয়ায় প্রার্থীর তালিকা নিয়ে বিভক্ত আ’লীগ

নিজস্ব প্রতিনিধি, পাবনা : সাঁথিয়া পৌরসভা নির্বাচনে পর পর তিনবারের নির্বাচিত মেয়র মিরাজুল ইসলামের নাম বাদ দিয়ে অন্য তিনজন প্রার্থীর নামের তালিকা পাঠানো হয়েছে। সেইসঙ্গে কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই ওয়ার্ড কমিটি গঠনকে কেন্দ্র করে সাঁথিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগ দুই গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। এতে করে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

আগামী বছরের ১৬ জানুয়ারি সাঁথিয়া পৌরসভার নির্বাচন হবে। আজ এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচনে অংশগ্রহণের জন্য কেন্দ্র থেকে মেয়র প্রার্থীদের তালিকা না চাইলেও উপজেলা ও পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে তালিকা পাঠানো হয়েছে। তালিকায় পর পর তিন বারের নির্বাচিত সাঁথিয়ার মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিকের নাম বাদ দিয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু ও আওয়ামী লীগের নেতা নফিজ উদ্দিনের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে। বিষয়টি জানাজানি হলে মেয়র সমর্থকদের মধ্যে ক্ষোভ, হতাশা ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এছাড়া পৌর আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির মেয়াদ শেষ না হলেও নির্বাচনের ঠিক আগ মুহূর্তে কোনো কারণ ছাড়াই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। ফলে ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্য সদস্যদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। এজন্য পৌর ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে নবগঠিত অবৈধ ওয়ার্ড কমিটি বাতিলের জন্য পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ দিয়েছেন।

তিন বারের নির্বাচিত মেয়র মিরাজুল ইসলামকে বাদ দিয়ে তালিকা পাঠানো সম্পর্কে জানতে চাইলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার বলেন, ‘প্রার্থীর নামের তালিকা না চাইলেও অগ্রিমভাবে পৌর আওয়ামী লীগের সিদ্ধান্তে আমরা তিন জনের নামের তালিকা পাঠিয়েছি। বর্তমান মেয়রের সময় পৌরসভার কোনো উন্নয়ন হয়নি। তাই আমরা তার নাম পাঠাইনি।’

এছাড়া পৌর ও ওয়ার্ড কমিটি গঠনের ব্যাপারে তিনি বলেন, ‘দল চাইলে যেকোনো সময় নতুন করে কমিটি গঠন করতে পারে।’

মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিক বলেন, ‘আমি নৌকা প্রতীক নিয়ে পর পর তিনবার বিজয়ী হয়েছি। তারা কোনো ঘোষণা না দিয়ে বা প্রার্থিতা আহ্বান না করেই হীন স্বার্থে আমার নাম বাদ দিয়ে তালিকা পাঠিয়েছে। গত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি, সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের বিরুদ্ধে অবস্থান নেয়। তবু আল্লাহর রহমতে জনগণের ভালবাসায় বিজয়ী হয়েছিলাম। এবারও তারা একই পথ অনুসরণ করে আমাকে বাদ দিয়ে নামের তালিকা পাঠিয়েছে।’

তিনি কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে বলেন, ‘সরেজমিনে এলে দেখবেন তিনজন মিলে আমার অর্ধেকও ভোট পাবে না, ইনশাল্লাহ।’

এ ব্যাপারে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, ‘সাঁথিয়া পৌরসভার মেয়র প্রার্থীদের নামের তালিকা পাঠানোর ব্যাপারে আমার সঙ্গে কোনো পরামর্শ করা হয়নি। আমি এ বিষয়ে কিছুই জানি না।’

সান নিউজ/রাকিব/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা