সারাদেশ

ভোলায় গ্রা‌মের মানুষের জন‌্য পথ নাটক ‘ভা‌লো থাকার গল্প’

নিজস্ব প্রতি‌নি‌ধি, ভোলা : ভোলার শহরগু‌লোর মানুষ মহামা‌রি ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে স‌চেতন হ‌লেও স‌চেতন নয় গ্রা‌মের নয় গ্রা‌মের মানুষ। আর গ্রামাঞ্চ‌লের মানুষ‌কে ক‌রোনা ভাইরাস সম্প‌র্কে স‌চেতন ও ক‌রোনা প্রতি‌রো‌ধে করনীয়তা নি‌য়ে পথ নাটক ভা‌লো থাকার গল্প প‌রি‌বেশন কর‌ছেন একদল তরুণ-তরুণী।

বুধবার (২৫ ন‌ভেম্বর) বি‌কে‌লে ভোলার সদর উপ‌জেলার আলী নগর ও চর সেমাইয়া ইউ‌নিয়‌নের বি‌ভিন্ন গ্রা‌মের সামা‌জিক দুরত্ব বজায় রে‌খে এ নাটক প‌রি‌বেশন কর‌ছেন সামা‌জিক সংগঠন ইয়ুথ পাওয়ার ইন বাংলা‌দে‌শ।

এসময় তারা নাট‌কের মাধ‌্যমে বর্তমা‌ন ইস‌্যু ক‌রোনাভাইরাস সম্প‌র্কে স‌চেতন ও ক‌রোনা প্রতি‌রো‌ধে মাক্স ব‌্যবহার, সামা‌জিক দুরত্ব বজায় রাখা, সাবান ও হ‌্যান্ড সে‌নি‌টেশন দি‌য়ে ভা‌লো ক‌রে হাত ধোয়ার মাধ‌্যমে ভা‌লো থাকার বিষ‌য়ে বিভিন্ন তথ্য তু‌লে ধ‌রেন।

ভোলার সদর উপ‌জেলার আলী নগর ইউ‌নিয়‌নের ২ নং ওয়া‌র্ডের সা‌চিয়া গ্রা‌মের আ‌নিকা ও জয়নব বেগম জানান, আমরা ক‌রোনা সম্প‌র্কে শু‌নে‌ছি ত‌বে ক‌রোনা প্রতি‌রো‌ধে এসব নি‌য়ম সম্প‌র্কে কেউ আমা‌দের এভা‌বে ব‌লে‌নি। আজ আমরা ক‌রোনাকালীন সময় কর‌ণীয়তা ভা‌লোভা‌বে জান‌তে পে‌রে‌ছি নাট‌কের মাধ‌্যমে।

চর ছিপ‌লি গ্রা‌মের মোঃ ম‌নির হো‌সেন ও হারুন মিয়াসহ একা‌ধিকরা জানান, নাট‌কের মাধ‌্যমে আমরা বুঝ‌তে পে‌রে‌ছি স‌চেতন ও স‌ঠিক নি‌য়ম মান‌লে ক‌রোনাকে প্রতি‌রোধ করা সম্বব। আজ থে‌কে আমরা এই গ্রা‌মের নারী পুরুষরা ক‌রোনা প্রতি‌রো‌ধে সকল নি‌য়ম মে‌নে চল‌বো।

ইয়ুথ পাওয়ার বাংলা‌দে‌শের প্রধান সমন্বয়কারী আ‌দিল হো‌সেন তপু জানান, আমরা শহ‌রের পাশাপা‌শি গ্রামাঞ্চ‌লের নারী ও পুরুষ‌দের ক‌রোনা থে‌কে বাচাঁর জন‌্য করণীয়তা নি‌য়ে নাটক পরি‌বেশন ও স‌চেতন ক‌রে যা‌চ্ছি। এ‌তে গ্রা‌মের মানুষ ক‌রোনাকালীন সময় করণীয় সম্প‌র্কে অ‌নেক স‌চেতন হ‌চ্ছে।

তি‌নি আ‌রো জানান, পর্যায়ক্রমে আমা‌দের পথ নাটক ভোলার সাত উপ‌জেলায় করা হ‌বে। উ‌ল্লেখ‌্য নাটক‌টি বাস্তবায়ন ক‌রে‌ছে সেইন্ট বাংলা‌দেশ ও সহায়তা ক‌রে‌ছে প্লান ইন্টারন‌্যাশনাল বাংলাদেশ।

সান নিউজ/এএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা