সারাদেশ

দক্ষিণাঞ্চলের ২২ নেতার ঠাঁই হলো যুবলীগের মূল কমিটিতে

সৈয়দ মেহেদী হাসান, বরিশাল : দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১ সদস্যের ওই কমিটি শনিবার (১৪ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মূল দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মূলত: আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কমিটির অনুমোদন দেয়ার পর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা গ্রহণ করেন সংগঠনটির নেতারা। এরপরই প্রকাশ করা হয় তালিকা।

প্রকাশিত তালিকায় দেখা গেছে, ২৭ জন প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে। ৫ টি পদ ফাঁকা রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৫ জন। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ৯ জন। ২১ জন বিভিন্ন দফতরের সম্পাদক, ২১ জন উপ-সম্পাদক, ৪১ জন সহ-সম্পাদক এবং ৭৫ জন পেয়েছেন নির্বাহী সদস্য।

কমিটিতে বরিশাল বিভাগের ৬ জেলা থেকে ২২ জন স্থান পেয়েছেন। যারমধ্যে সবচেয়ে বেশি স্থান পেয়েছে বরিশাল জেলা থেকে এবং সর্বনিম্ন স্থান পেয়েছে ঝালকাঠি থেকে।

২২ জনের মধ্যে ৮ জন রয়েছেন বরিশাল জেলা থেকে। যার মধ্যে বিশ্বাস মতিউর রহমান বাদশা পেয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক পদ। জহির উদ্দিন খসরু পেয়েছেন সাংগঠনিক সম্পাদক পদ। সহ-সম্পাদক পেয়েছেন তিনজন। তারা হলেন, সাইফুল আলম সাইফুল, রাজিব আহম্মেদ তালুকদার, ব্যারিস্টার আরাফাত হোসেন খান। ধর্ম বিষয়ক সম্পাদক পদ পেয়েছেন মাওলানা খলিলুর রহমান সরদার। তাছাড়া নির্বাহী সদস্য পদ পেয়েছেন ইঞ্জি: আবু সাইদ মোঃ হিরো ও গোলাম শাহরিয়ার রনজু।

পটুয়াখালী জেলা থেকে স্থান পেয়েছেন চারজন। যারা হলেন, সহ-সম্পাদক পদে মামুন আজাদ, সাংগঠনিক সম্পাদক পদে এ্যাড. মোঃ শামীম আল সাইফুল সোহাগ, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে রাসেদুল হাসান সুপ্ত এবং নির্বাহী সদস্য পদে বিকাশ চন্দ্র হাওলাদার।

ভোলা জেলা থেকে স্থান পেয়েছেন তিনজন। যারমধ্যে উপ-শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার বিষয়ক সম্পাদক পদে কাজী খালিদ আল মাহমুদ টুকু, নির্বাহী সদস্য পদে প্রফেসর আকরাম হোসেন ও ড. আশিকুর রহমান শান্ত।

বরগুনা জেলা থেকে তিনজন স্থান পেয়েছেন। এরা হলেন প্রেসিডিয়াম সদস্য পদে সুভাষ চন্দ্র হালদার, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে পেয়েছেন গোলাম কিবরিয়া শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে ইঞ্জিঃ মোঃ শামীম খান।

পিরোজপুর জেলা থেকে স্থান পেয়েছেন তিনজন। তিনজনই নির্বাহী সদস্য পদ। তারা হলেন, কামরুজ্জামান খান শামীম, মশিউর রহমান মহারাজ ও গোলাম ফেরদৌস ইব্রাহিম।

এছাড়া ঝালকাঠি থেকে মাত্র একজন নির্বাহী সদস্য হিসেবে স্থান পেয়েছেন। তিনি হলেন মানিক লাল ঘোষ।

প্রসঙ্গত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেনশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে যুবলীগ। ওদিকে দীর্ঘ সাত বছর পর জাতীয় কংগ্রেসের মাধ্যমে গত বছর দলটির প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির বড় ছেলে শেখ ফজলে শামস পরশ এবং মাইনুল হোসেন খান নিখিলকে দেওয়া হয় দলের দায়িত্ব। কংগ্রেসের এক বছরের মাথায় পূর্ণাঙ্গ কমিটি পেলো যুবলীগ।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা