সারাদেশ

যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে খুলনার চার নেতা

নিজস্ব প্রতিনিধি, খুলনা : বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে খুলনা থেকে স্থান পেয়েছেন এক নারীসহ চার নেতা। খুলনায় যুবলীগের মধ্যে বইছে আনন্দ ও উৎসবের জোয়ার। অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন শুভাকাঙ্খীরা।

কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়া চার নেতা হচ্ছেন খুলনা সদর, লবণচরা থানা, ডুমুরিয়া ও রূপসা উপজেলার।

২০১ সদস্যের কমিটিতে পদ পাওয়া চার নেতার মধ্যে প্রেসিডিয়াম সদস্য পদ পেয়েছেন খুলনা সদরের শেখ সোহেল উদ্দিন। যিনি বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতুষ্পুত্র। নির্বাহী সদস্য পদ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা চৈতালী হালদার চৈতী।

তিনি খুলনার ডুমুরিয়া উপজেলার ভান্ডারপাড়া এলাকার সন্তান। সাবেক কেন্দ্রীয় ছাত্র নেতা ও রুপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কী দেয়াড়া গ্রামের সন্তান মোঃ নুর আলম মিয়া।তিনি ঢাকা চেম্বার অব কমার্সের সদস্য।এবং লবণচরা থানার মোক্তার আলী লেনের বাসিন্দা ও গাড়ির ব্যবসায়ী এস এম রাজু।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নির্বাহী সদস্য চৈতালী হালদার চৈতী মুঠো ফোনে জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দকে তাকে যোগ্য মনে করে কেন্দ্রীয় কমিটিতে স্থান দিয়েছেন। কেন্দ্রীয় কমিটিতে নারীদের মূল্যায়ন করা হয়েছে। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও অপর নির্বাহী সদস্য মোঃ নুর আলম মিয়া ও এস এম রাজু জানান, কেন্দ্রীয় নেতৃবৃন্দ যোগ্যতার ভিত্তিতেই তাদেরকে পদে রেখেছেন। তারা পদের মর্যাদা রক্ষায় আগামীতে যুবলীগকে আরো শক্তিশালী ও বেগবান করে তুলবেন বলে আশা প্রকাশ করেন। পাশাপাশি খুলনার মানুষের উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবার সহযোগীতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, কংগ্রেসের প্রায় এক বছর পর বাংলাদেশ আওয়ামী যুবলীগের ২০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার সন্ধ্যায় যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সান নিউজ/কেএ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা