সারাদেশ

সাংবাদিক গোলাম সরওয়ারের উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম : নিখোঁজ সাংবাদিক গোলাম সরওয়ারকে উদ্ধারের দাবিতে সিএমপি কমিশনার কার্যালয়ের সামনে রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

অবস্থান কর্মসূচিতে বক্তারা নিখোঁজ সাংবাদিককে দ্রুত উদ্ধার করতে ব্যর্থ হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এছাড়া রোববার রাতের মধ্যে তাকে উদ্ধার করতে ব্যর্থ হলে সোমবার (২ নভেম্বর) বেলা ১২টায় স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি বরাবরে স্মারকলিপি প্রদানের ঘোষণা দেন সাংবাদিক নেতারা।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী’র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সবুর শুভর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তারা আরও বলেন, সিইউজে সদস্য গোলাম সরওয়ার নিখোঁজ হওয়ার চারদিন অতিবাহিত হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত তাকে উদ্ধার করতে পারেনি। এমনকি তার অবস্থান পর্যন্ত সনাক্ত করতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক।

বক্তারা বলেন, একজন গণমাধ্যমকর্মী দিনে-দুপুরে নিখোঁজ হয়ে গেল, আর চারদিনেও খোঁজ মিললো না, তা কোনভাবেই মেনে নেওয়া যায় না। একজন গণমাধ্যমকর্মীর নিখোঁজের ঘটনা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য অশনি সংকেত। রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার ইংগিত।

তারা বলেন, কোনো মহল এ ধরনের ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলতে চায় কিনা তাও ভেবে দেখতে হবে। এ ঘটনা পুরো সাংবাদিক সমাজের জন্য অশনি সংকেত।

সিইউজে সভাপতি মোহাম্মদ আলী বলেন, বর্তমান সরকার সাংবাদিকবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। পুলিশের উচিত তাকে দ্রুত উদ্ধার করে প্রকৃত ঘটনা উন্মোচন করা। যতক্ষণ পর্যন্ত নিখোঁজ সাংবাদিককে উদ্ধার করা না হবে ততদিন রাজপথ ছাড়বে না সাংবাদিক সমাজ।

সিইউজে সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম বলেন, চারদিন অতিবাহিত হওয়ার পরও আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার গোলাম সরওয়ারকে পুলিশ উদ্ধার করতে না পারায় আমরা উদ্বিগ্ন। যত দ্রুত সম্ভব তাকে আমাদের মাঝে ফিরিয়ে দিতে পারলেই স্বস্তি। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে আরো তৎপর হয়ে দ্রুততম সময়ে তাকে উদ্ধার করার দাবি জানান।

অবস্থান কর্মসূচি শেষে সাংবাদিকরা সিএমপি কমিশনার কার্যালয়ের সম্মুখে যান। সেখানে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, প্রযুক্তি ব্যবহার করে তাকে উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। সংশ্লিষ্ট কর্মকর্তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাকে উদ্ধার করে আপনাদের মাঝে ফিরিয়ে দিতে সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি মোস্তাক আহমদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজে’র সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, সহ-সভাপতি অনিন্দ্য টিটো, সাংগঠনিক সম্পাদক এস এম ইফতেখারুল ইসলাম, নির্বাহী সদস্য মুহাম্মদ মহরম হোছাইন, প্রতিনিধি ইউনিট প্রধান সাইদুল ইসলাম, টিভি ইউনিট প্রধান মাসুদুল হক, আজকের সূর্যোদয়ের সহকারি সম্পাদক জোবায়ের সিদ্দিকী প্রমুখ।

সান নিউজ/জেএম/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা