সারাদেশ

ইসলাম বিদ্বেষী ও তাদের দোসরদের জনগণ বরদাসত করবে না : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : চরমোনাই পীর বাংলাদেশ সরকারকে আহবান জানিয়ে বলেছেন, জরুরি ভিত্তিতে সংসদ অধিবেশন ডেকে ফ্রান্সের অপকর্মের বিষয়ে নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। পাশাপাশি ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে ফ্রান্সের সাথে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বিকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে মহানগর কমিটি আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।

ফয়জুল করীম আরও বলেন, আমাদের দেশের নাস্তিক-মুরতাদদের ব্যাপারে আইন পাশ করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। এদেশের জনগণ উৎছৃঙ্খল এবং ইসলাম বিদ্ধেষী ব্যক্তি পছন্দ করে না। এমন রাষ্ট্রের সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না।

তিনি মুসলিম বলেন, ফ্রান্স রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের মাধ্যমে যে ঔদ্ধত্য দেখিয়েছে, মুসলিম উম্মাহ আন্তর্জাতিকভাবে তাদেরকে বয়কটের মাধ্যমে এর সমুচিত জবাব দিচ্ছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু মুসলমানদের জন্য নয় বরং সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরুপ আগমন করেছেন। তার ব্যাপারে কোনো সুস্থ মস্তিস্কের মানুষ ব্যঙ্গচিত্র প্রকাশের মতো ঔদ্ধত্য দেখাতে পারে না। এমন একটি জঘন্য কাজকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদানের মাধ্যমে ম্যাক্রো নিজেকে মানসিক বিকারগ্রস্থ হিসেবে বিশ্ববাসীর কাছে জানান দিয়েছে।

তার প্রত্যেকটি বক্তব্য উস্কানিমূলক ও দাঙ্গা সৃষ্টির। দাঙ্গা সৃষ্টিকারী উগ্র এমন একজন মানুষ কোনো রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা রাখে না।

বিশ্বনবী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ব্যঙ্গচিত্র প্রকাশের পরেও ফ্রান্স ইস্যু বাংলাদেশ সরকারের কোনো প্রতিক্রিয়া না থাকায় আমরা রীতিমত হতাশ। বাংলাদেশের জনগণ এ ইস্যুতে সরকারের অবস্থান জানতে চায় জনগণ। মনে রাখতে হবে, দেশের তৌহিদী জনতা ইসলাম বিদ্বেষি ও তাদের দোসরদের কখনোই বরদাস্ত করে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা জাকারিয়া হামিদীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আশরাফুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতী সৈয়দ এছহাক মোঃ আবুল খায়ের, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা সৈয়দ মোঃ নাছির আহমেদ কাউছার, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল নগর সহ-সভাপতি মাওলানা আবদুল মান্নান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নগর সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি মাওলানা আমানুল্লাহ আমান, জাতীয় শিক্ষক ফোরাম নগর সেক্রেটারী প্রিন্সিপ্যাল ওমর ফারুক, ইসলামী আইনজীবী পরিষদ নগর সভাপতি এ্যাড. শেখ আবদুল্লাহ নাসের, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম প্রমূখ।

সান নিউজ/এমএইচ/এনকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা