সারাদেশ

শেষ উৎসবহীন দুর্গাপূজা

এনামুল কবীর, সিলেট : গান নেই, সাউন্ড সিস্টেম নেই, নেই তরুণ-তরুণী বা সমবেত ভক্ত-অনুরাগীর উচ্ছাস! এ এক অন্যরকম দুর্গোৎসব দেখলেন সিলেটবাসী। সর্বনাশা করোনা মোকাবেলায় প্রশাসনের দেয়া বিধি-নিষেধ কঠোরভাবেই মেনেছেন সিলেটের বৈদিক বা সনাতন ধর্মাবলম্বীরা।

সিলেট মেট্রোপলিটন ও জেলা মিলিয়ে এবার ৫৭৪টি পূজামন্ডপে উৎসবহীন দুর্গাপূজা উদযাপন করা হয়েছে।

এখন সারাবিশ্বে মহামারি করোনার ভাইরাস কভিড-১৯ এর সাথে লড়াই করতে করতে এগিয়ে যাচ্ছে মানব সভ্যতা। মৃত্যু পিছু ছাড়ছে না যেনো! কিন্তু তবু থেমে নেই জীবনের লেনদেন, উৎসব-আনন্দ।

ইসলাম অনুসারিদের দুটি ঈদও এবার কেটেছে করোনাকে সাথে নিয়ে নানা শর্তের ভেতরে।

এবারের শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে গত বৃহস্পতিবার। আজ বিজয়া দশমী। কভিড-১৯ এর বিস্তার রোধে কেবল পূজার আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শেষ হয়েছে এবারের শারদীয় দুর্গাপূজা। দলে দলে তরুণ-তরুণী, যুবক-যুবতী, শিশু-কিশোর বা বয়স্করা আগের মতো হই-হুল্লোড় করতে করতে মন্ডপে মন্ডপে প্রণাম যাননি।

যারা গিয়েছেন, তারা কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলছেন। সরকার ও প্রশাসনের দেয়া বিধি-নিষেধ অনুযায়ী সিলেট জেলা ও মহানগরের ৫৭৪টি মন্ডপের আয়োজকরা যাবতীয় প্রস্তুতি নিয়েছিলেন।

এবার সিলেট জেলার সবচেয়ে বেশি পূজা মন্ডপ ছিল জকিগঞ্জে, মোট ৮৫টি। সিলেট মহানগরে এবার গতবারের চেয়ে ২/৩টি মন্ডপ কম ছিল। পূজা হয়েছে মোট ৬৪টি মন্ডপে। এরমধ্যে সার্বজনীন ৪৯ ও পারিবারিক পূজা ছিল ১৫টি।

রোববার মহানবমীর পূজা শেষে যজ্ঞাদি অনুষ্ঠিত হয়েছে। ভক্তরা দুর্গতিনাশিনী, মহিষাসুর মর্দিনীর আরাধনা করেছেন। এদিনে নগরীর কিছু মন্ডপে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের কিছুটা ভিড় লক্ষ্য করা গেছে। এরমধ্যে উল্লেখযোগ্য, নগরীর দাড়িয়াপাড়ার চৈতালী সংঘ, দাড়িয়াপাড়ার ঝুমকা সংঘ, শ্রী শ্রী রক্ষাকালি বাড়ি, সনাতন যুব ফোরাম, মির্জাজাঙ্গালের দত্ত কুঠির, জল্লারপাড়ের সত্যম শিবম সুন্দরম, লামাবাজারের তিন মন্দির, মাছুদিঘিরপাড়ের ত্রিনয়নী, মাছিমপুর মণিপুরীপাড়ার শ্রীশ্রী গোপীনাথ জিউর মন্দির ও শিববাড়ি পূজামন্ডপ।

এ অবস্থায় আজ বিজয়া দশমী। শেষ হচ্ছে এবারের উৎসহীন দুর্গাপূজা। বাধ্যবাধকতার মধ্যদিয়ে প্রতিমা বিসর্জন দেয়া হবে বিকেলে।

৩টা থেকে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সুবোধ মঞ্চ থেকে বিসর্জনের সার্বিক কার্যক্রম নিয়ন্ত্রণ করা হবে।

এ বিষয়ে পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, বিসর্জন উদ্বোধন করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় শোভাযাত্রা বর্জন, শিশু ও বয়স্কদের সাথে না রাখা, রাস্তায় মাইক ও সাউন্ড সিস্টেম না বাজানোর আহ্বান জানিয়েছেন তিনি।

সান নিউজ/এক/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা