সারাদেশ
মেহেন্দীগঞ্জে সুধী সমাবেশে পানি সম্পদ প্রতিমন্ত্রী

নদী শাসন শুরু হয়েছে, নদী ভাঙন কমে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধি, বরিশাল: পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, “গত বছর আমি মেহেন্দিগঞ্জে এসেছিলাম, তখন নদী ভাঙ্গনে আপনাদের দুঃখ-কষ্ট দেখেছি। আমি নিজেও তা দেখে ব্যথিত হয়েছি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নদী শাসন করতে শ্রীপুরের নদীর মাঝের চরটি কাটার নির্দেশনা দেই। ওই সময়ে যদি টেন্ডারে যেতাম, তাহলে এ প্রকল্প পাশ করাতে একবছর লাগতো এবং অনেক ব্যয়বহুল হতো। এজন্য আমি পানি উন্নয়ন বোর্ডের নিজস্ব ড্রেজার এনে কাটার কাজ শুরু করি। স্থানীয় সংসদ সদস্য (পঙ্কজ নাথ) আমাকে জানিয়েছেন, এবার মেহেন্দীগঞ্জে নদী ভাঙন কমে গেছে। ইহা সম্ভব হয়েছে, দ্রুততার সাথে নদী শাসন শুরু করা হয়েছে বিধায়।”

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দাদের নদী ভাঙ্গন থেকে রক্ষায় নদী ড্রেজিং কার্যক্রম পরিদর্শন উপলক্ষে স্থানীয়ভাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদ ফারুক বলেন, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটা নির্দেশনা হলো, বাংলাদেশে নদী ভাঙ্গনে কোন মানুষ যেন কষ্টে না পরে। পাশাপাশি এসব দুর্দশাগ্রস্থ মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, পাশে দাড়ানোর জন্যও প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা রয়েছে। তার নির্দেশনা পেয়ে আমি দায়িত্ব নেয়ার পরই মেহেন্দিগঞ্জে বেশ কয়েকবার এসেছি।

তিনি বলেন, এখানে আরো কিছু কাজ করতে হবে যাতে করে আগামী বর্ষায় আর শ্রীপুর না ভাঙ্গে। মেহেন্দিগঞ্জের উলানিয়া ও হিজলায় আমাদের প্রকল্প চলমান রয়েছে। কিন্তু শ্রীপুরে দেখেছি যতোই তীর সংরক্ষন করি না কেন তা ভাঙ্গনের হাত থেকে রোধ করা যায়না। গতবছর বর্ষায় শ্রীপুরে ইমারজেন্সিভাবে অনেক জিও ব্যাগ ফেলেছিলাম। তা টেকসই হয়নি, নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এজন্য নদী শাসনের বিকল্প নেই। তাই নদীর স্রোতের গতিপথ যদি মাঝামাঝি দিয়ে করতে পারি তাহলে শ্রীপুরের দিকে পানির ধাক্কাটা কম হবে এবং শ্রীপুরের দিকে ভাঙ্গনটা হবে না।

আমি সাবধান করে যেতে চাই, এতগুলো মানুষ এখানে এসেছেন, আপনাদের নাইনটি পার্সেন্টেরই মাস্ক নেই। আমরা ড্রেজিং করে শ্রীপুরকে বাঁচিয়ে দিবো, কিন্তু যদি আপনারা সুস্থ না থাকেন তাহলে শ্রীপুর বাঁচিয়ে কোন লাভ নেই। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, এরপর থেকে চেষ্টা করবেন যতক্ষন সম্ভব মুখে একটা মাস্ক লাগানোর। এটা আপনাকে অনেক সাহায্য করবে।

যাদের বয়স কম তারা মনে করেন যে আপনাদের করোনা হবে না। হয়তো হবেই না, আর হলেও হয়তো লক্ষন থাকবে না। আর তারপর আপনি যখন আপনার বয়স্ক বাবা-মায়ের কাছে যাবেন, সে কিন্তু আক্রান্ত হবেন। আপনার লক্ষন না থাকলেও তারা আক্রান্ত হলে বাঁচানোটা কঠিন হতে পারে। তাই নিজের স্বার্থে আপনার পরিবারের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলুন। যারা নতুন প্রজন্ম রয়েছে, তারা যদি সমৃদ্ধশালী দেশকে দেখতে চান তাহলে নিজেদেরকে সুরক্ষিত করতে হবে, নিজেদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখতে হবে।

আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাই, যে ভুল করেছেন তা আর ভবিষ্যতে করবেন না। সবসময় সাথে মাস্ক রাখবেন। এটা আপনার ও আপনার পরিবারের জন্য খুবই প্রয়োজন।

পরিদর্শন কালে প্রতিমন্ত্রীর সাথে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা