সারাদেশ

ধর্ষণ মামলায় সাক্ষী হওয়ায় চাকরি হারালেন মসজিদের ইমাম

নিজস্ব প্রতিবেদক, পঞ্চগড় : ধর্ষণ মামলার সাক্ষী হওয়ায় পঞ্চগড়ে এক মসজিদের ইমামকে চাকরিচ্যুত করলেন মসজিদের জমিদাতা মাহাবুব আলম নামে এক ব্যক্তি। এ ঘটনায় মসজিদের মুসল্লিসহ এলাকাবাসীর মধ্যে মারাত্মক ক্ষোভ বিরাজ করছে।

এদিকে, এ অন্যায়ের প্রতিবাদে এবং ন্যায় বিচারের দাবিতে মসজিদের ইমাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোহিদুল ইসলাম সাজু বড়বাড়ি বাজার জামে মসজিদের ইমাম ও ডাংগাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। চাকুরিচ্যুত করা মাহাবুব আলম বড়বাড়ি এলাকার মৃত কাদের আলীর ছেলে এবং বড়বাড়ি বাজার জামে মসজিদের জমিদাতা।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, একটি ধর্ষণ চেষ্টা মামলায় সাক্ষী হিসেবে ওই ইমামের নাম উল্লেখ থাকায় নিয়ম বহির্ভূতভাবে তার ইমাম পদ থেকে অব্যাহতি দিয়েছে মাহাবুব নামে ওই ব্যক্তি। অথচ মাহাবুব আলম মসজিদের জমিদাতা হলেও কমিটির কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নন।

অভিযোগে আরো বলা হয়েছে, দেড় মাস আগে আমার বড় ভাই জীবিকার তাগিদে শরীয়তপুরে কাজে যান। এদিকে সন্তানদের নিয়ে বাড়িতে ভাইয়ের বৌ (ভাবি) একাই থাকেন। এই সুযোগে গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে প্রতিবেশী ভোগোম উদ্দীনের ছেলে ফারুক হোসেন (৪২) পরিকল্পিতভাবে ভাবির ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে চিৎকার শুনে আমরা এগিয়ে গেলে কৌশলে লম্পট ফারুক পালিয়ে যায়।

খতিব মোহিদুল বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে ভাবি বাদী হয়ে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। সেখানে প্রত্যক্ষদর্শী হিসেবে আমাকে প্রথম সাক্ষী করা হয়। মামলা দায়েরের পর থেকেই ধর্ষকের পক্ষ নিয়ে মাহাবুব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাতে থাকেন। এক পর্যায়ে জমিদাতা হিসেবে প্রভাব দেখিয়ে আমাকে চাকরিচ্যুত করেন।

বিষয়টি এড়িয়ে গিয়ে মাহাবুব বলেন, ইমামের কোরান তেলোয়াতে ভুল থাকায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এদিকে মামলার আসামি ডাংগাপাড়া গ্রামের ফারুক হোসেনের (৩৮) সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঘটনার পর গত ২৩ সেপ্টেম্বর স্থানীয় গ্রামবাসীরা গণস্বাক্ষর সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করে বখাটে ও নারী লোভী ফারুকের বিরুদ্ধে।

এ বিষয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, ইমামের চাকরিচ্যুত বিষয়ের অভিযোগ পেয়েছি এবং ধর্ষণ চেষ্টার অভিযোগে ফারুকের বিরুদ্ধে আদালতে মামলা চলছে সেই বিষয়েও অবগত রয়েছি।

সান নিউজ/এসকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা