সারাদেশ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে সাভারে ছাত্রদলের শোডাউন

সাভার (ঢাকা) প্রতিনিধি

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, নৈরাজ্য ও লকডাউনের প্রতিবাদে সাভারে মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল। মঙ্গলবার সকালে সাভারের নবীনগর জয় রেস্টুরেন্টের সামনে থেকে মোটরসাইকেল শোডাউনটি শুরু হয়। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল।

ছাত্রদল সভাপতি তমিজ উদ্দিন বলেন, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ককটেল হামলা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অপশক্তি যেন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সাধারণ সম্পাদক মাহফুজ ইকবাল বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে ভয়ভীতি সৃষ্টি এবং নৈরাজ্য চালানোর অপচেষ্টা প্রতিহত করা হবে। সাভার-আশুলিয়ার মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার থাকার অনুরোধ জানান। এছাড়াও সকাল থেকে সাধারণ মানুষ তাদের কর্মব্যস্ততা ও জীবনযাপন স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা ও নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান নেতাকর্মীরা।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা