সারাদেশ

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিলের ভিডিও, আলোচনা-সমালোচনা শুরু

ভোলা প্রতিনিধি

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রলীগের সহসভাপতি ও ভোলা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এ বি এম রাশেদুজ্জামান হ্যাভেনের নেতৃত্বে এ মিছিল বের করা হয়। মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকালে ভোলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন বেপারী বাজার এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রায় ৪৬ সেকেন্ডের ভিডিওতে ২০ থেকে ৩০ জন নেতাকর্মীকে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে দেখা যায়।

মিছিল থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও কথিত ফরমায়েশি রায় প্রত্যাখ্যানের দাবি জানানো হয়। পাশাপাশি গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং পোশাকশ্রমিকদের ওপর হামলার নিন্দা জানিয়ে স্লোগান দেন অংশগ্রহণকারীরা।

এদিকে, মিছিলের নেতৃত্বে থাকা এ বি এম রাশেদুজ্জামান হ্যাভেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কর্মসূচি আয়োজনের বিভিন্ন প্রতিবন্ধকতার কথা উল্লেখ করেন। তিনি জানান, কর্মসূচির স্থান, সময়সহ বিভিন্ন তথ্য ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতা তৈরি হয়। এ কারণে চারবার স্থান পরিবর্তন করতে হয়। এমন পরিস্থিতিতে পূর্বনির্ধারিত কর্মীদের বাদ দিয়ে নতুন স্থান ও প্রস্তুতি নিয়ে কর্মসূচি সম্পন্ন করেন তারা। তবে নানা প্রতিবন্ধকতার কারণে পরিকল্পনার মাত্র ১০ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা